দুবাইয়ে ত্রি-দেশীয় সিরিজ খেলবে অস্ট্রেলিয়া যুবদল

স্পোর্টস ডেস্ক
০৭ জানুয়ারি ২০১৬, ১৮:১৯আপডেট : ০৭ জানুয়ারি ২০১৬, ১৮:৩৫

প্যাট হাওয়ার্ড। বাংলাদেশে নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে বিশ্বকাপ বর্জন করেছে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দল। আর এই সময়টি ফাঁকা পেয়ে ত্রি-দেশীয় সিরিজ খেলতে দুবাই যাচ্ছে অসিদের যুবদলটি। নিউজিল্যান্ড ও পাকিস্তানের সঙ্গে ত্রি-দেশীয় এই সিরিজে অংশ নেবে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দল।
এ প্রসঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার টিম পারফরম্যান্স সংক্রান্ত নির্বাহী ব্যবস্থাপক প্যাট হাওয়ার্ড বলেন, ‘বিশ্বকাপের মতো আসরে না খেলতে পারা আসলেই হতাশাজনক। যেটা আসলে দুই বছরে একবারই হয়। আমরা জানি যে অস্ট্রেলিয়ার এই দলটির জন্য এমন টুর্নামেন্টটি খেলা গুরুত্বপূর্ণ। কারণ দেশের হয়ে খেলার মতো গর্ব নিয়ে এমন টুর্নামেন্টেই আসলে খেলা হয়। আর সেখানে না খেলতে পারলেও তাদের সুযোগ করে দিতেই দুবাইয়ে ত্রি-দেশীয় সিরিজে খেলছি আমরা।’
এছাড়া গত অক্টোবরে একই ইস্যুতে বাংলাদেশে নির্ধারিত সফর বাতিল করেছিল অস্ট্রেলিয়া। সেবার টেস্ট খেলার কথা ছিল অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের। সেই সিরিজ প্রসঙ্গেও কথা বলেন প্যাট হাওয়ার্ড। তিনি বলেন, ‘আসলে বাতিল হওয়া সেই সফরটিকে সূচির মধ্যে নিয়ে আসার চেষ্টা করছি। ইতোমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে এ নিয়ে কাজ করছি। সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেই টেস্ট সিরিজ খেলার সূচি ঘোষণা করা হবে।’  

উল্লেখ্য, নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে অস্ট্রেলিয়া বিশ্বকাপ বর্জন করলেও তাদের জায়গায় খেলবে আয়ারল্যান্ড।

/এফআইআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম