করোনাকালে ক্রিকেটারদের ২ কোটি টাকার প্রণোদনা দিচ্ছে বিসিবি

স্পোর্টস ডেস্ক
০১ মে ২০২১, ১৮:০১আপডেট : ০১ মে ২০২১, ১৮:০১

করোনাকালে থমকে আছে ক্রিকেট। এমন পরিস্থিতিতে টানা দুই মৌসুম ঘরোয়া ক্রিকেট থেকে দূরে নারী ও পুরুষ ক্রিকেটাররা। এই সময়টায় খেলাধুলা না থাকায় তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন। তাই ক্রিকেটারদের অবস্থার কথা বিবেচনা করে সহায়তা দিতে এগিয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা পুরুষ ও নারী ক্রিকেটার মিলিয়ে দেশের ১ হাজার ৭২০ ক্রিকেটারের তালিকা তৈরি করেছে। তাদের প্রায় ২ কোটি টাকার প্রণোদনা দেবে বিসিবি। শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে তারা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিসিবি সভাপতি নাজমুল হাসানের পরামর্শে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। ১ হাজার ৭২০ ক্রিকেটারের মধ্য থেকে ১ হাজার ৪৩৩ জন পুরুষ এবং ২৮৮ জন মহিলা খেলোয়াড়কে এই প্রণোদনা দেওয়া হবে।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ছাড়াও প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের পুরুষ খেলোয়াড়রা পাবেন নগদ অর্থ। মেয়েদের জাতীয় দল, ইমার্জিং দল, অনূর্ধ্ব-১৯ দল, প্রিমিয়ার লিগ, জাতীয় লিগ, প্রথম বিভাগ ক্রিকেট লিগের খেলোয়াড়রা পাবেন বিসিবির এই প্রণোদনা।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম