চট্টগ্রাম টেস্ট থেকে অনুপ্রেরণা নিচ্ছেন ডমিঙ্গো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মে ২০২১, ২০:১৫আপডেট : ০১ মে ২০২১, ২০:১৬

গত ফেব্রুয়ারিতে বাংলাদেশের দেওয়া ৩৯৫ রানের অসম্ভব এক লক্ষ্য তাড়া করতে নামে ৩ উইকেটে জিতে যায় ওয়েস্ট ইন্ডিজ। অভিষিক্ত ক্যারিবীয় ব্যাটসম্যান কাইল মেয়ার্সের অপরাজিত ২১০ রানের কল্যাণে অবিস্মরণীয় এক জয় পায় ক্যারিবীয়রা। লঙ্কানদের বিপক্ষে শেষ টেস্টে বাংলাদেশকে প্রেরাণা দিচ্ছে ক্যারিবীয় ব্যাটসম্যানদের সেই প্রতিরোধ। তৃতীয় দিন শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়ে গেছেন, বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।

ক্যান্ডিতে দ্বিতীয় টেস্টে টস জিতে স্বাগতিক শ্রীলঙ্কা ৭ উইকেট হারিয়ে ৪৯৩ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে। জবাবে খেলতে নেমে ২৫১ রানেই অলআউট হয় মুমিনুল বাহিনী। ২৫৯ রানে পিছিয়ে থাকা বাংলাদেশ ফলোঅনে পড়লেও স্বাগতিকরা আর সেটি না করিয়ে নিজেরাই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে।

চতুর্থদিন সকালে লঙ্কানরা নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করবে। এই ইনিংসে দুইশো রান করলেও বাংলাদেশের জন্য লক্ষ্য দাঁড়াবে প্রায় সাড়ে চারশো রান! স্বাভাবিক ভাবেই চতুর্থ ইনিংসে এতো রানের জয়ের লক্ষ্য ক্রিকেট ইতিহাসে নেই। ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪১৮ রানের টার্গেট ছুঁয়েছিল ক্যারিবীয়রা। ওটাই এখন পর্যন্ত চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রানে জয়ের রেকর্ড। ক্যান্ডিতে দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে কিছু করতে হলে বোলারদের পাশাপাশি ব্যাটসম্যানদেরও দারুণ কিছু করতে হবে।

এই টেস্টে এখন নিজেদের পরিকল্পনা সাজাতে প্রধান কোচ রাসেল ডমিঙ্গো ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে চট্টগ্রাম টেস্টের প্রসঙ্গ টেনে বলেছেন, ‘আমরা কয়েক মাস আগেই অবিশ্বাস্য একটি টেস্ট ম্যাচের অংশ ছিলাম। যখন ওয়েস্ট ইন্ডিজ আমাদের বিপক্ষে ৩৯৫ রান তাড়া করে জিতেছিল। আপনি কখনই জানেন না, কেউ হয়তো দারুণ কোনও ইনিংস খেলবে। তাই আমাদের ইতিবাচক থাকতে হবে।’

এখন রবিবার সকালে দ্রুত ২/৩ উইকেট তুলে নেওয়াই বাংলাদেশের লক্ষ্য, ‘জানি আমরা এখনও অনেক পিছিয়ে এই ম্যাচে, আমরা অনেক চাপে আছি। শ্রীলঙ্কা আধিপত্য বিস্তার করছে। কিন্তু আমরা আগামীকাল (রবিবার) সকালে দ্রুত ২-৩ উইকেট নিয়ে নিতে পারলে, ওদের ড্রেসিংরুমে একটু আশঙ্কা জাগাতে পারবো।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান