রিভিউতে বেঁচে যাওয়া সাইফ করলেন ৩৪

স্পোর্টস ডেস্ক
০২ মে ২০২১, ১৫:২৩আপডেট : ০২ মে ২০২১, ১৫:২৯

ক্যান্ডিতে দ্বিতীয় টেস্টে ৪৩৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ১০৪ রানেই ৩ উইকেট হারিয়েছে বাংলাদেশ। তামিমের বিদায়ের পর হাল্কা প্রতিরোধ দেওয়ার চেষ্টা করেন সাইফ হাসান ও নাজমুল হোসেন শান্ত। সাইফ ফিরে যাওয়ার পর বিদায় নিয়েছেন শান্তও। দ্বিতীয় সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৩ উইকেটে ১১২ রান। জয়ের জন্য এখনও প্রয়োজন ৩২৫ রান।

১২তম ওভারে রিভিউ নিয়ে বেঁচেছিলেন সাইফ হাসান। রামেশের ঘূর্ণিতে লেগবিফোরের আবেদন উঠলে আঙুল তুলেছিলেন আম্পায়ার। কিন্তু সাইফ রিভিউ নিলে দেখা যায় বল স্টাম্প মিস করেছে। এর পর রান তোলার দিকে মনোযোগী হতে থাকেন তিনি। বিগত ইনিংসগুলোতে রান না পাওয়া সাইফ শেষ পর্যন্ত করতে পারেন ক্যারিয়ার সেরা ৩৪ রান। কিন্তু বাজে শটে এর পর ইনিংস লম্বা করতে পারেননি। জয়াবিক্রমার ঘূর্ণিতে তালুবন্দি হয়েছেন লাকমালের।

শান্ত এর পর মুমিনুলকে সঙ্গে নিয়ে এগিয়ে গেলেও থিতু হতে পারলেন না। প্রথম ইনিংসের সেরা স্পিনার জয়াবিক্রমা অসাধারণ এক টার্নে বোল্ড করেন শান্তকে (২৬)। ক্রিজে আছেন মুমিনুল হক (২৭) ও মুশফিকুর রহিম (১)।

লাঞ্চের পর ৯ উইকেটে ১৯৪ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে শ্রীলঙ্কা। ততক্ষণে অবশ্য লিড দাঁড়ায় ৪৩৬ রান। এত বড় লক্ষ্যের বিপরীতে খেলতে নেমে আগ্রাসী সূচনাই করেন ওপেনার তামিম। ৭ ওভারে স্কোর হয়ে যায় ৩১। কিন্তু পরের ওভারে রামেশ মেন্ডিসের অফ স্পিনে পরাস্ত হন তিনি। কটবিহাইন্ড হয়ে তামিম ফেরেন ২৪ রানে। তার ২৬ বলের ইনিংসে ছিল ৩টি চার ও ১টি ছয়।

চতুর্থ দিন বড় লক্ষ্য পেতে সফল ছিল শ্রীলঙ্কা। প্রথম সেশনে বাংলাদেশ ৪টি উইকেট তুলে নিলেও তখনই লঙ্কানদের লিড হয়ে যায় ৪১৪ রান। লাঞ্চের পর আরও কিছুক্ষণ ব্যাট করার কৌশল নিলেও বাংলাদেশের বোলিং নৈপুণ্যে দ্রুত উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম