নির্মাণ স্কুল ক্রিকেটের প্রবর্তক কে জেড ইসলাম আর নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০২১, ১৮:২৭আপডেট : ০৩ মে ২০২১, ১৮:২৭

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি, নির্মাণ স্কুল ক্রিকেটের প্রবর্তক ও নির্মাণ ইন্টারন্যাশনালের চেয়ারম্যান কামাল জিয়াউল ইসলাম (কে জেড ইসলাম) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না…)। আজ (সোমবার) বিকেল ৩টা ৫৫ মিনিটে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট এই ক্রীড়া সংগঠক ১৯৭৮ সালে আজাদ বয়েজ ক্লাবের সভাপতির দায়িত্ব পান। ১৯৮১-৮২ মৌসুমে পেয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সাধারণ সম্পাদকের দায়িত্ব। সভাপতি হিসেবে কে জেড ইসলাম দায়িত্ব সামলেছেন সাত বছর। ১৯৮৩ সালের ৩০ জানুয়ারি থেকে ১৯৮৭ সালের ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এই সংগঠক ছিলেন বিসিবির চতুর্থ সভাপতি।

কে জেড ইসলামের আমলেই বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক ম্যাচ (১৯৮৬ সালের এশিয়া কাপে) খেলার গৌরব অর্জন করে। প্রিমিয়ার ক্রিকেট লিগের সূচনাও হয় তার হাত ধরে। ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য ২০০১ সালে বাংলাদেশ জাতীয় ক্রীড়া পুরস্কার পান তিনি।

কে জেড ইসলামের আমলেই বাংলাদেশে প্রবর্তিত হয়েছে স্কুল ক্রিকেট। নিজের প্রতিষ্ঠান ‘নির্মাণ’-এর পৃষ্ঠপোষকতায় স্কুল ক্রিকেট প্রবর্তন করে পর্যায়ক্রমে তা ছড়িয়ে দিয়েছিলেন সারা দেশে। বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে এককথায় তার অবদান অনেক। আমিনুল ইসলাম, খালেদ মাহমুদসহ একসময় দেশের প্রায় সব শীর্ষ ক্রিকেটারের প্রতিযোগিতামূলক ক্রিকেটে হাতেখড়ি ছিল নির্মাণ স্কুল ক্রিকেট দিয়ে।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান