সাবেক অজি ক্রিকেটারকে অপহরণে জড়িত বান্ধবীর ভাই!

স্পোর্টস ডেস্ক
০৫ মে ২০২১, ১৫:৫৩আপডেট : ০৫ মে ২০২১, ১৫:৫৩

অপহরণের শিকার হয়েছিলেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্টুয়ার্ট ম্যাকগিল। অবশ্য অপহরণের ঘণ্টাখানেকের মাথায় মুক্তও হয়ে যান বলে জানিয়েছে অস্ট্রেলিয়া পুলিশ।

তবে সাবেক লেগ স্পিনার ও শেন ওয়ার্নের সতীর্থ এই ক্রিকেটারের ভাগ্যে এমন ঘটনাটি ঘটেছে গত মাসে। এরই মধ্যে ঘটনার সঙ্গে জড়িত ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ।

নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছিল ১৪ এপ্রিল। এরই প্রেক্ষিতে দুই সপ্তাহ ধরে তদন্ত চলছিল। যার ফলশ্রুতিতে বুধবার ঘটনার সঙ্গে সম্পৃক্তদের গ্রেফতার করা হয়। অপহরণকারীরা গিলকে সিডনির উপশহর ক্রেমোর্নের রাস্তা থেকে তুলে নিয়ে গিয়েছিল। দূরবর্তী একটি স্থানে নিয়ে সেখানে অস্ত্রের মুখে ভীষণ মারধর ও ভয় দেখানো হয় তাকে।     

পরে জানা গেছে, অপহরণকারীদের মধ্যে একজন গিলের পরিচিত। আর সেই ব্যক্তিটি গিলের নতুন বান্ধবীর ভাই! এতদিন বান্ধবীর ভাইয়ের রেস্তোঁরাতেই জেনারেল ম্যানেজার হিসেবে কাজ করে আসছিলেন ৫০ বছর বয়সী সাবেক অজি ক্রিকেটার।

শুরুর দিকে গিল এই ঘটনা কাউকেই জানাননি। মানসিকভাবে আতঙ্কে ও নিরাপত্তাহীনতায় ভুগছিলেন বলে ৬দিন পর জানান পুলিশকে। এর পরেই পুলিশ গুরুত্ব বিবেচনায় নিয়ে তদন্তে নামে।

প্রসঙ্গত, ১৯৯৮ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ৪৪টি টেস্ট খেলেছেন গিল। উইকেট নিয়েছেন ২০৮টি। ক্যারিয়ার হয়তো আরও বেশি লম্বা হতো, যদি না শেন ওয়ার্নের ছায়ায় ঢাকা পড়তেন!

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম