বিশ্বকাপ সুপার লিগে শীর্ষে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০২১, ২২:১৪আপডেট : ২৫ মে ২০২১, ২২:১৪

২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলতে হলে আইসিসি বিশ্বকাপ সুপার লিগের সেরা আটে থাকতে হবে বাংলাদেশকে। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি বাংলাদেশের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তবে প্রত্যাশিত ভাবেই এক ম্যাচ হাতে রেখেই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। আর তাতেই পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে লাল-সবুজ জার্সিধারীরা।

আজ (মঙ্গলবার) শ্রীলঙ্কাকে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ১০৩ রানে হারিয়ে ১০ পয়েন্ট তুলে নিয়েছে তামিম ইকবালরা।

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের আয়োজক ভারত। তাদের সঙ্গে এই লিগের শীর্ষ ৭ দল সরাসরি সুযোগ পাবে বিশ্বকাপে। বাকি দুই দলকে খেলতে হবে বাছাই পর্ব।

৮ ম্যাচে ৫ জয়ে সর্বোচ্চ ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশ। তামিমদের নিচে থাকা ইংল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার পয়েন্ট সমান ৪০।

৯ ম্যাচ খেলে ৪ জয়ে ৪০ পয়েন্ট (+০.৪৬৮) নিয়ে দুই নম্বরে আছে ইংল্যান্ড। তাদের পরই পাকিস্তানের অবস্থান। ৬ ম্যাচে ৪ জয়ে পাকিস্তানের সংগ্রহও ৪০ পয়েন্ট (+০.৪২২)। অস্ট্রেলিয়া ৬ ম্যাচের চারটিতে জিতে ৪০ পয়েন্ট (+০.৩৪৭) নিয়ে টেবিলের চার নম্বরে। বাংলাদেশের বিপক্ষে তিন জয়ে ৩০ পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ড পাঁচে।

২০২৩ বিশ্বকাপের স্বাগতিক হওয়ায় ভারতের পয়েন্ট মুখ্য নয়। তারা সরাসরি বিশ্বকাপ খেলবে।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম