শক্তিশালী দল নিয়ে বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড

স্পোর্টস ডেস্ক
০৯ জানুয়ারি ২০১৬, ১৩:৩০আপডেট : ০৯ জানুয়ারি ২০১৬, ১৪:৩৫

শক্তিশালী দল নিয়ে বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড বাংলাদেশে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশ নেওয়া নিয়ে শুরুতে গড়িমসি করেছিল আয়ারল্যান্ড। নিরাপত্তা ইস্যুতে দল পাঠানো নিয়ে উদ্বিগ্নতা প্রকাশ করেছিল দেশটির ক্রিকেট বোর্ড। শেষ পর্যন্ত আসার কথা জানিয়ে বিশ্বকাপের জন্য শক্তিশালী স্কোয়াড নিয়েই বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড।
অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ে রানার্স আপ দল থেকে তিন জনকে রাখা হয়েছে এই স্কোয়াডে।
বিশ্বকাপে বাংলাদেশে নিরাপত্তাহীনতার কারণ দেখিয়েই টুর্নামেন্ট বর্জন করে অস্ট্রেলিয়া। তাদের জায়গায় আয়ারল্যান্ডকে আমন্ত্রণ জানায় আইসিসি।

এ প্রসঙ্গে দলটির কোচ রায়ান এগলেসন বলেছেন, ‘আমরা মুখিয়ে আছি টুর্নামেন্টটি খেলতে। কারণ এটা দ্বিতীয় সুযোগ। আমরা টুর্নামেন্টে খেলার আগে এই সপ্তাহের শেষে দুবাইয়ে ৪ দিনের অনুশীলন ক্যাম্প করবো।’

দুবাইয়ে অনুশীলন শেষে বাংলাদেশ আসছে আয়ারল্যান্ড। বিশ্বকাপে তারা গ্রুপ ডি’ থেকে ২৮ জানুয়ারি ভারতের বিপক্ষে খেলবে নিজেদের প্রথম ম্যাচ।

এদিকে আইসিসি বিবৃতিতে জানিয়েছে ১৬টি দলই বাংলাদেশে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে অংশ নিচ্ছে। ইতোমধ্যেই তারা স্কোয়াড ঘোষণা করেছে। 

ছোটদের ১১তম বিশ্বকাপের এই আসর বাংলাদেশের ৮টি ভেন্যুতে শুরু হবে ২৭ জানুয়ারি। চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। টুর্নামেন্টে খেলছে ৯টি টেস্ট খেলুড়ে দেশের ও ৭টি সহযোগী দেশের অনূর্ধ্ব-১৯ দল।

/এফআইআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান