আনিসুলের ব্যাটে ওল্ড ডিওএইচএসের জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুন ২০২১, ১৪:৫৮আপডেট : ০৮ জুন ২০২১, ১৪:৫৮

বিকেএসপিতে আনিসুলের ব্যাটে ভর করে জয় পেয়েছে ওল্ড ডিওএইচএস। বিকেএসপিতে বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমে আসে ১৩ ওভারে। আগে ব্যাট করা ওল্ড ডিওএইচএস ১২১ রানের লক্ষ্য দেয় খেলাঘর সমাজ কল্যাণ সংস্থাকে। জবাবে ১০৩ রানেই থেমে যায় খেলাঘর। তাতে ১৬ রানের জয় পায় ওল্ড ডিওএইচএস।

টস হেরে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পাওয়া ওল্ড ডিওএইচএস আনিসুল ইসলাম ইমনের ঝড়ো ব্যাটিং দারুণ শুরু পায়। তার ৪৪ রানের ইনিংসের পর রায়হান রহমান (৩৭) ও মাহমুদুল হাসান জয়ের (২৯) কল্যাণে নির্ধারিত ১৩ ওভারে ৪ উইকেটে ১২০ রান সংগ্রহ করে তারা। ২৭ বলে ৪ চার ও ১ ছক্কায় আনিসুল ৪৪ রানের ইনিংস খেলেছেন। রায়হান তার ইনিংসটি সাজিয়েছেন ২১ বলে ৩ চার ও ২ ছক্কায়। অন্যদিকে যুব বিশ্বকাপজয়ী দলের ব্যাটসম্যান জয় ১৪ বলে ২ চার ও ২ ছক্কায় খেলেছেন ২৯ রানের অপরাজিত ইনিংস।

খেলাঘরের বোলারদের মধ্যে খালেদ আহমেদ ২৪ রান খরচায় তিনটি উইকেট নিয়েছেন। মিরাজ নেন বাকি উইকেটটি।

১২১ রানের লক্ষ্যে খেলতে নেমে ১২ রানে দুই উইকেট হারিয়ে খেই হারিয়ে বসে খেলাঘর। এরপর অধিনায়ক জহুরুল ইসলামকে সঙ্গে নিয়ে ওপেনার ইমতিয়াজ হোসেন ৫৯ রানের জুটি গড়লেও দলকে জেতাতে পারেননি। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১০৩ রানে থেমেছে খেলাঘরের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ইনিংস খেলেছেন অধিনায়ক জহুরুল। ২৪ বলে ২ চার ও ২ ছক্কায় ৩৭ রানে অপরাজিত ছিলেন তিনি। এছাড়া ওপেনার ইমতিয়াজের ব্যাট থেকে আসে ৩০ বলে ৩৩ রানের ইনিংস।

ওল্ডডিওএইচএসের বোলারদের মধ্যে রাকিবুল হাসান সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম