শাহাদাতের সাফল্য এলো, কিন্তু...

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুন ২০২১, ২০:২৬আপডেট : ০৮ জুন ২০২১, ২০:২৬

নিষেধাজ্ঞা কাটিয়ে প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি দিয়ে মাঠে ফিরেছেন শাহাদাত হোসেন। প্রথম ম্যাচে পারটেক্সে স্পোর্টিং ক্লাবের হয়ে সাফল্য না পেলেও আজ (মঙ্গলবার) নিজের দ্বিতীয় ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে উইকেটের দেখা পেয়েছেন এই অভিজ্ঞ পেসার।

শাহাদাত সাফল্য পেলেও তার দল হারের বৃত্ত ভাঙতে পারেনি। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ব্রার্দাসের করা ১৪৭ রান টপকাতে ব্যর্থ হয়েছে পারটেক্স। ১৯.৫ ওভারে তারা অলআউট হয়েছে ১১৪ রানে। ফলে ৩৩ রানের জয় পোয়েছে ব্রাদার্স। বিপরীতে পারটেক্স এখন পর্যন্ত একটি ম্যাচ জিততে পারেনি। সব ম্যাচ হেরে পয়েন্ট টেবিলে তলানিতে তারা।

বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে ব্যাটিংয়ে নেমে রাহাতুল ফেরদৌসের ৫৪ ও নাঈম ইসলাম জুনিয়রের ৩৪ রানে ভর করে ১৪৭ রান সংগ্রহ করে ব্রাদার্স। রাহাতুল ৪৪ বলে ৩ চার ও ২ ছক্কায় ৫৪ রানের ইনিংসটি সাজিয়েছেন।

পারটেক্সের শাহাদাত ৪ ওভারে ২৬ রান দিয়ে পেয়েছেন ২ উইকেট। তার মতো জয়নুল ইসলাম ও তাসামুল ইসলামও পেয়েছেন ২টি করে উইকেট।

১৪৮ রানের জয়ের লক্ষ্যে খেলতে নামা পারটেক্স টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় ১ বল আগেই ১১৪ রানে অলআউট হয়। সর্বোচ্চ ৪৪ রান আসে ধীমান ঘোষের ব্যাট থেকে।

ব্যাটিংয়ে পর বল হাতে রাহাতুল নিয়েছেন ৪ উইকেট। তার বাঁহাতি স্পিনেই মূলত ভেঙে পড়ে পারটেক্সের ব্যাটিং লাইনআপ। এছাড়া সাকলাইন সজিব ও সুজন হাওলাদার নিয়েছেন ২টি করে উইকেট।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম