ফজলে মাহমুদের ব্যাটে জয়ে ফিরেছে প্রাইম দোলেশ্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০২১, ১৫:৪৫আপডেট : ১৩ জুন ২০২১, ১৫:৪৫

টানা দুই ম্যাচ হারের পর জয়ে ফিরেছে প্রাইম দোলেশ্বর। প্রিমিয়ার টি-টোয়েন্টিতে পারটেক্সের দেওয়া ১৩৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪ বল হাতে রেখে ৫ উইকেটের জয় নিশ্চিত করেছে তারা। জয়ের পুরো কৃতিত্বই ফজলে মাহমুদের। তার ৫৭ বলে ৭১ রানের ওপর ভর করে জয়ের বন্দরে পৌঁছায় প্রাইম দোলেশ্বর।

এই জয়ে ৮ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে উঠে এসেছে দলটি। হেরে যাওয়া ম্যাচটিতে ভালো বোলিং করেছেন পারটেক্সের পেসার শাহদাত হোসেন রাজীব।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাটিংয়ের সুযোগ পায় পারটেক্স। প্রাইম দোলেশ্বরের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ৭ উইকেট হারিয়ে ১৩৪ রানে থামে তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রানের ইনিংস খেলেন হাসানুজ্জামান। ২৯ বলে ৪ চার ও ৩ ছক্কায় তিনি নিজের ইনিংসটি সাজান। এছাড়া মঈন খান ৩৩ ও তাসামুল হক খেলেন ২২ রানের ইনিংস। প্রাইম ব্যাংকের বোলারদের মধ্যে ফরহাদ রেজা ১৮ রানে সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন।

১৩৫ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতে দুই উইকেট হারালেও ফজলে মাহমুদের ব্যাটিংয়ে জয় পেতে কষ্ট হয়নি প্রাইম দোলেশ্বরের। ৫৭ বলে ৭ চার ও ৩ ছক্কায় এই ব্যাটসম্যান নিজের ৭১ রানের ইনিংসটি সাজান। ফজলে আউট হওয়ার পর শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে শামীম হোসেন (১৪*) ও ফরহাদ রেজার (৬*) ব্যাটে জয় নিশ্চিত করে দোলেশ্বর। পারটেক্সের বোলারদের মধ্যে শাহাদাত হোসেন ২ উইকেট নিয়ে দলের সেরা বোলার।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম