সুপার লিগের ১৫ ম্যাচ টিভিতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২১, ১৩:৩২আপডেট : ১৫ জুন ২০২১, ১৩:৩২

চলমান ঢাকা প্রিমিয়ার টি-টোয়েন্টি লিগে সুপার লিগের ম্যাচগুলো টিভিতে দেখানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সুপার লিগের সবগুলো ম্যাচই দেখানো হবে টি-স্পোর্টস ও গাজী টিভিতে। এমন তথ্য জানিয়েছেন, বিসিবির ক্রিকেট কমিটি অব মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ।

মঙ্গলবার তিনি বলেছেন, ‘অত্যন্ত আগ্রহের সঙ্গে জানাচ্ছি যে, বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির সুপার লিগের সবগুলো ম্যাচ যৌথভাবে টিভিতে সম্প্রচার করবে টি স্পোর্টস ও গাজী টিভি। লিগ এরই মধ্যে বেশ কিছু উত্তেজানপূর্ণ ম্যাচ উপহার দিয়েছে। এছাড়া জাতীয় দলের তারকারাও খেলছে। তাই আমি আশা করছি, দর্শকরা ঘরে বসেই সুপার লিগের ম্যাচগুলো উপভোগ করতে পারবে।’

সুপার লিগের ম্যাচ শুরু হবে ১৯ জুন থেকে। এর পর বাকিগুলো হবে ২০, ২২, ২৩ ও ২৫ জুন। ৫দিনে মোট ১৫টি ম্যাচ হবে। এ প্রসঙ্গে কাজী ইনাম আহমেদ আরও বলেছেন, ‘প্রতিদিন তিনটি ম্যাচে খেলবে ৬টি দলই। সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম