হোয়াইটওয়াশই লক্ষ্য যুবাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০১৬, ১৬:৫৫আপডেট : ১০ জানুয়ারি ২০১৬, ১৭:৪৭

অনুশীলনে মেহেদী হাসান মিরাজ। ছোটদের বিশ্বকাপ শুরু হচ্ছে ২৭ জানুয়ারি। এর আগে বাংলাদেশের যুবারা ক্যারিবিয়ান ক্রিকেটারদের সঙ্গে ৩টি একদিনের ম্যাচে মাঠে নামছে। রবিবার সকাল ৯টায় প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচটি চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ১৪ ও ১৬ জানুয়ারি।
শনিবার সকালে বাংলাদেশ যুব দল এবং দুপুরে ওয়েস্ট ইন্ডিজের যুবারা মিরপুরের একাডেমিতে অনুশীলন করেছেন। অনুশীলন শেষে যুব দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ কথা বলেছেন সংবাদ মাধ্যমের সঙ্গে।
৩ ম্যাচের ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচে জয়ের লক্ষ্য যুব দলের। বিশ্বকাপে খেলার আগে আত্মবিশ্বাসে টুইটুম্বুর হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে এই সিরিজকে দেখছেন মেহেদী হাসান মিরাজ।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘৩ ম্যাচের সবগুলো ম্যাচেই আমরা জেতার লক্ষ্য নিয়ে মাঠে নামবো।  আমরা চাই আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপের মূল মঞ্চে খেলতে।’

তিনি আরও যোগ করেন, ‘এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ সিরিজ। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি নেওয়ার সুযোগ। সেই সঙ্গে আমরা এই সিরিজে নিজেদের যাবতীয় যত ভুল শুধরে নেওয়ার চেষ্টা করবো।’

বিশ্বকাপের আগে এই সিরিজে পরীক্ষা নিরীক্ষার কোনও সুযোগ আছে কিনা এমন প্রশ্নে মিরাজ বলেন, ‘পরীক্ষা নিরীক্ষার তেমন সুযোগ নেই। আমাদের পরিকল্পনা অনুযায়ী আমরা খেলবো। আমরা বিশ্বকাপের কাছাকাছি চলে এসেছি। এখন নতুন করে কোনও পরীক্ষা-নিরীক্ষার সুযোগ নেই। আমরা আমাদের শক্তিশালী দিকগুলো নিয়ে মাঠে লড়াই করার চেষ্টা করবো।’

ব্যাটিং-বোলিং-ফিল্ডিং এই তিন বিভাগের মধ্যে কোথায় বেশি জোর দেবেন এই টুর্নামেন্টে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের বেশি নজর থাকবে ব্যাটসম্যানদের ওপরে। আমাদের ব্যাটসম্যানরা রান করতে পারলে আমাদের জন্য ম্যাচটি সহজ হয়ে যাবে। ওয়েস্ট ইন্ডিজের পেস বোলাররা অনেক ভালো। তাদের বিপক্ষে আমরা আধিপত্য বিস্তার করতে পারলে বিশ্বকাপের প্রস্তুতিতে সহায়ক হবে।’

ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের ফাঁদে ফেলতে কোনও পরিকল্পনা করছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি অনেক ব্যাটসম্যান রয়েছে। আমাদের দলে ৪ জন অফস্পিনার আছে। এটা আমাদের অনেক সাহায্য করবে।’

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম