সাকিবের আরেকটি বাজে দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০২১, ২২:৪১আপডেট : ১৭ জুন ২০২১, ২২:৪১

নিষেধাজ্ঞা থেকে ফিরে আন্তর্জাতিক কিংবা ঘরোয়া ক্রিকেট, কোনও জায়াগাতেই ভালো সময় যাচ্ছে না সাকিব আল হাসানের। শ্রীলঙ্কা সিরিজের ব্যর্থতা ঢাকা প্রিমিয়ার লিগেও বয়ে বেড়াচ্ছেন এই অলরাউন্ডার। যুক্তরাষ্ট্র যাওয়ার আগে নিজের শেষ ম্যাচেও একই দশা। ব্যাটিংয়ে ১০ রান, আর বোলিংয়ে ১ উইকেট। সাকিবের বাজে পারফরম্যান্সে পুরো লিগে ভুগতে হয়েছে মোহামেডানকে। আজ (বৃহস্পতিবার) গাজী গ্রুপের কাছে তাদের হার ৭ উইকেটে। সুপার লিগে ওঠা ঐতিহ্যবাহী দলটি ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৯ রান করে মোহামেডান। শুভাগত হোমের ঝড়ো ব্যাটিংয়ে শেষ দিকে এলোমেলো হয়ে যায় গাজী গ্রুপের বোলিং লাইনআপ।। ২০ বলে ৬ চার ও ২ ছক্কায় ২১০ স্ট্রাইকরেটে ৪২ রান করেন শুভাগত।

নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাকিব ১৬ বলে ১০ রান করে তরুণ পেসার তারেকের বলে মিড অফে নাসুমের হাতে ক্যাচ দিয়ে আউট হন। মোহামেডানের ইনিংসে প্রথমবারের মতো ঢাকা লিগে অদ্ভুত আউটের ঘটনা ঘটেছে। ইনিংসের শেষ বলে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডে আউট হয়েছেন ইয়াসিন আরাফাত মিশু।

বল হাতে গাজী গ্রুপের তারেক ২৯ রানে ৪ উইকেট নিয়েছেন। এছাড়া মাহমুদউল্লাহ ১৯ রানে ২ উইকেট নিয়েছেন।

১৫০ রানের লক্ষ্যে খেলতে নেমে বৃষ্টির বাধায় পড়ে গাজী গ্রুপের ইনিংস। বৃষ্টি কমার পর নতুন করে ১৪ ওভারে গাজীর লক্ষ্য দাঁড়ায় ১১৫। ইয়াসির আলীর ব্যাটিংয়ে সেই লক্ষ্যে ১৭ বল আগেই ৩ উইকেট হারিয়ে পৌঁছে যায় গাজী গ্রুপ। ২৫ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় ম্যাচ জেতানো ৪৫ রানের ইনিংসটি খেলেন ইয়াসির। এছাড়া মুমিনুল অপরাজিত ছিলেন ২৮ রানে। মাহমুদউল্লাহ অপরাজিত ১১ রানে।

মোহামেডানের সাকিব, মাহমুদুল ও আবু হায়দার একটি করে উইকেট নিয়েছেন।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম