টেস্ট চ্যাম্পিয়নশিপের ৬ পয়েন্ট কাটা গেলো ওয়েস্ট ইন্ডিজের

স্পোর্টস ডেস্ক
২২ জুন ২০২১, ২১:৪৩আপডেট : ২২ জুন ২০২১, ২১:৪৩

স্লো ওভার রেটে বড় শাস্তি পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেন্ট লুসিয়ার দ্বিতীয় টেস্টে নির্ধারিত সময়ে তিন ওভার কম বল করেছিল তারা। যে কারণে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) দলটির প্রত্যেক ক্রিকেটারের ম্যাচ ফি’র ৬০ শতাংশ জরিমানার সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের ৬ পযেন্ট কেটে নিয়েছে।

আজ (মঙ্গলবার) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা। প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় টেস্ট বাজেভাবে হারের পর আরও বড় হতাশা গ্রাস করলো ক্যারিবিয়ানদের।

আইসিসির আচরণবিধির আইন অনুযায়ী, স্লো ওভার রেটের প্রত্যেক ওভারের জন্য বোলিং দলের প্রত্যেক খেলোয়াড়ের ২০ শতাংশ ম্যাচ ফি কাটা যাবে। আর টেস্ট চ্যাম্পিয়নশিপের আইন অনুযায়ী, প্রত্যেক কম ওভারের জন্য ২ পয়েন্ট করে কাটা যাবে। ‍ওয়েস্ট ইন্ডিজ যেহেতু নির্ধারিত সময়ে ৩ ওভার কম বল করেছে, তাই ম্যাচ ফি’র ৬০ শতাংশ জরিমানার সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের ৬ পয়েন্ট কাটা গেছে।

ক্যারিবিয়ান অধিনায়ক ক্রেগ ব্র্যাথওয়েট অভিযোগ স্বীকার করে নেওয়ায় আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

দক্ষিণ আফ্রিকা বিপক্ষে ঘরের মাঠের টেস্টেও ধুঁকেছে ওয়েস্ট ইন্ডিজ। দুই ম্যাচের টেস্টে হোয়াইটওয়াশ হয়েছে তারা। প্রথম টেস্ট ইনিংস ব্যবধানে হারের পর দ্বিতীয় টেস্টে হেরেছে ১৫৮ রানে।

/কেআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান