শাহজাদের দানবীয় সেঞ্চুরিতে সিরিজ আফগানদের

স্পোর্টস ডেস্ক
১১ জানুয়ারি ২০১৬, ০৯:৫৩আপডেট : ১১ জানুয়ারি ২০১৬, ০৯:৫৩

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ৩-২ ব্যবধানে জয়ের পর এবার টি-টোয়েন্ট সিরিজও জিতে নিল আফগানরা। মোহাম্মদ শাহজাদের ৬৩ বলে অপরাজিত ১১৮ রানের সুবাদে শেষ ম্যাচেও বড় ব্যবধানে জিম্বাবুয়েকে হারিয়েছে আফগানরা। এ জয়ে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো আজগর স্টানিকজাইয়ের দল। সেঞ্চুরির পর শাহজাদ

রবিবার রাতে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নামা আফগানিস্তান শুরু থেকে দাপটের সঙ্গে খেলতে থাকে। দলীয় ৪৩ রানে প্রথম উইকেট হারালেও একপান্তে দাঁড়িয়ে থাকা ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ অসাধরণ ব্যাটিং করতে থাকেন। দ্বিতীয় উইকেট জুটিতে অধিনায়ক আজগর স্টানিকজাইকে নিয়ে ৭৩ রানের জুটি গড়েন।

কিন্তু দলীয় ১১৬ রানে ব্যক্তিগত ১৮ রানে আজগর আউট হলে, কিছুটা বিরতি দিয়ে উইকেট হারাতে থাকে আফগানিস্তান। এরপরও একপ্রান্তে আলগে রেখে বিধ্বংসী ব্যাটিং করতে থাকেন মোহাম্মদ শাহজাদ। মাত্র ৬৭ বলে ১১৮ রানের এক দানবীয় ইনিংস খেলেন এই ডানহাতি। সব দেশ মিলিয়েও এটি চতুর্থ সর্বোচ্চ টি-টোয়েন্টি ইনিংস। এই ইনিংসের পথেই সহযোগী দেশগুলোর প্রথম ব্যাটসম্যান হিসেবে শাহজাদ স্পর্শ করেন টি-টোয়েন্টিতে ১ হাজার রান।

শাহজাদের ১১৮ রানের ইনিংসটিতে ১০ চার ও ৮ ছয়ে সাজানো ছিল। জিম্বাবুয়ের কোনও বোলার তার ব্যাটিংয়ের সামনে দাঁড়াতে পারেনি। তার দৃঢ়তায় আফগানিস্তান ৬ উইকেট ২১৫ রান করে। এছাড়া আফগানদের হয়ে মোহাম্মদ নবী করেন ২২ রান আর ১৮ রান করেন আজগর স্টানিকজাই।

জয়ের জন্য ২১৬ রানের জয়ের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ে শুরুতেই বিপদে পড়ে। দলীয় ১৮ রানেই হারায় ৩ উইকেট। এরপর আবারো ৩৪ রানে ৫ উইকেট হারিয়ে বসে এলটন চিগুম্বুরার দল। সেখান থেকে প্রাথমিক ধাক্কা সামাল দেন হ্যামিল্টন মাসাকাদজা ও পিটার মুর। এই জুটিতে আসে মূল্যবান ৭৭টি রান।

কিন্তু দলীয় ১১১ রানে ব্যক্তিগত ৩৫ রানে মুর ও ১১৪ রানে ব্যক্তিগত ৬৩ রানে মাসাকাদজা সাজঘরে ফিরে গেলে জিম্বাবুয়ের হোয়াইটওয়াশ তখন সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত ১৮.১ ওভারে ১৩৪ রানে থামে তাদের ইনিংস। ফলে ৮১ রানের লজ্জাজনক হার মানতে হয় জিম্বাবুয়ের।

/এমআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান