বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ে দলে চার নতুন মুখ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২১, ২১:১৫আপডেট : ০১ জুলাই ২০২১, ২১:১৭

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য শন উইলিয়ামসকে অধিনায়ক করে ২০ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে টেস্ট থেকে বাদ পড়েছেন প্রিন্স মাসভাউরে ও তারিসাই মুসকান্ডা। দলে জায়গা পেয়েছেন চার নতুন মুখ। এরা হলেন- চিভাঙ্গা তানাকা জয়লর্ড গাম্বি, তাকুজওয়ানাশে কাইতানো ও ডিওন মেয়ার্স।

তানাকা ও মেয়ার্স দুজনেই প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন ৫টি করে। আর গাম্বি খেলেছেন ৪৪টি ও কাইতানো ২১টি। পাশাপাশি অভিজ্ঞ ব্রেন্ডন টেলর, ডোনাল্ড তিরিপানো ও ক্রেইগ আরভিনও রয়েছেন।

সূচী অনুযায়ী আগামী ৭ জুলাই মাঠে গড়াবে একমাত্র টেস্ট ম্যাচ। এরপর ১৬, ১৮ ও ২০ জুলাই অনুষ্ঠিত হবে তিন ওয়ানডে। ২৩, ২৫ ও ২৭ জুলাই তিনটি টি-টোয়েন্টিতে লড়বে বাংলাদেশ-জিম্বাবুয়ে। সব ম্যাচ হবে হারারেতে।

জিম্বাবুয়ের টেস্ট স্কোয়াড: শন উইলিয়ামস (অধিনায়ক) রেগিস চাকাভা, টেন্দাই চাতারা, টেন্দাই চিসোরো, চিভাঙ্গা তানাকা, ক্রেইগ আরভিন, জয়লর্ড গাম্বি, লুক জংউই, রয় কাইয়া, তাকুজওয়ানাশে কাইতানো, কেভিন কাসুজা, টিমিসেন মারুমা, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, মিল্টন শুম্বা, ব্রেন্ডন টেলর, ডোনাল্ড তিরিপানো।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম