সেই জিম্বাবুয়ের বিপক্ষেই লিটনের সেঞ্চুরি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০২১, ১৭:০০আপডেট : ১৬ জুলাই ২০২১, ১৭:০৪

করোনাভাইরাস মহামারী শুরুর আগে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে রানের বন্যা বইয়ে দিয়েছিলেন লিটন দাস। তিন ওয়ানডেতে পেয়েছিলেন দুই সেঞ্চুরি। এর মধ্যে একটি আবার বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের (১৭৬) ইনিংস। এরপর ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কার বিপক্ষে যেন রান করা ভুলেই গিয়েছিলেন ডানহাতি এই ব্যাটসম্যান! অবশেষে সেই জিম্বাবুয়েকে পেয়েই আবার সেঞ্চুরি পেলেন লিটন। যদিও শতক ছোঁয়ার পরপরই ফিরেছেন সাজঘরে।

তার বিদায়ে হারারের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ হারায় ষষ্ঠ উইকেট। ৪৪ ওভারে স্কোর ছিল ৬ উইকেটে ২২১ রান।

ইনিংসের শুরু থেকেই অস্বস্তি নিয়ে ব্যাটিং করেছেন লিটন। যদিও সময় বাড়ার সঙ্গে সঙ্গে সেটি কাটিয়ে উঠেছেন। ৭৮ বলে হাফসেঞ্চুরির দেখা পাওয়া লিটন পরের ৫০ করেছেন ৩২ বলে। সব মিলিয়ে ১১০ বলে  ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরির মাইলফলকে পৌঁছান এই ব্যাটসম্যান। পুরো ইনিংসে তার ডট বলের সংখ্যা ছিল ৪৫টি। ৮ বাউন্ডারিতে তিনি সেঞ্চুরির দেখা পান। রিচার্ড এনগারাভার বলে আউট হওয়ার আগে ১১৪ বলে করেন ১০২ রান।

২০২০ সালের ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডেতে ৩১১ রান করেছিলেন লিটন। হারারের ওয়ানডের আগের ৮ ম্যাচে লিটনের সর্বোচ্চ রান ছিল ২৫। এর মধ্যে তিনবার রানের খাতা না খুলেই আউট হয়েছেন টপ অর্ডার ব্যাটসম্যান। শুধু ওয়ানডে ফরম্যাটেই নয়, বাকি দুই ফরম্যাটেই এমন অবস্থায় ছিলেন লিটন। তারপরও টিম ম্যানেজমেন্ট লিটনের ওপর আস্থা রেখেছিলেন। দলের কঠিন অবস্থায় বেশ ভালো করেই আস্থার প্রতিদান দিলেন তিনি।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম