পাকিস্তানকে দ্রুত গুটিয়ে বিপদেই পড়েছে ওয়েস্ট ইন্ডিজ!

স্পোর্টস ডেস্ক
১৩ আগস্ট ২০২১, ১২:১৫আপডেট : ১৩ আগস্ট ২০২১, ১২:২০

টেস্ট ক্রিকেটে সুদিন আর নেই ওয়েস্ট ইন্ডিজের। বাংলাদেশ থেকে সিরিজ জিতে গেলেও ঘরের মাঠেও তাদের সংগ্রাম করতে হয়। তবে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে যেভাবে শুরু পেয়েছে, তাতে নতুন করে আশার আলো খুঁজতে গেলে ভুল হবে না। কিংস্টন টেস্টে পাকিস্তানকে ২১৭ রানে গুটিয়ে দিয়েছে ক্যাবিবিয়ানরা। যদিও দ্রুত অলআউট করে বরং বিপদেই পড়ে গেছে স্বাগতিকরা! নিজেরা ব্যাটিংয়ে নেমে যে ২ রান তুলতেই হারিয়েছে ২ উইকেট।

সাবিনা পার্কে পেসারদের দাপটে পাকিস্তানের ব্যাটসম্যানদের একেবারেই সুবিধা করতে দেয়নি ওয়েস্ট ইন্ডিজ। ৭০.৩ ওভারে সফরকারীদের অলআউট করে দেয় তারা। কিন্তু নিজেরা ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ আব্বাসের তোপে দিশেহারা। প্রথম দিনের একেবারে শেষভাগে ইনিংস শুরু করে ২ রানে হারিয়েছে ২ উইকেট। দুটো উইকেটই আব্বাসের শিকার। সবচেয়ে মজার ব্যাপার হলো, পাকিস্তানি পেসার কোনও রান খরচ না করেই পেয়েছেন ২ উইকেট। প্রথম দিন শেষে আব্বাসের বোলিং ফিগারটা এমন- ২-২-০-২।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ২১ রানে দুই ওপেনারকে হারায় পাকিস্তান। কেমার রোচের শিকার হয়ে ইমরান বাট (১১) ফেরেন প্যাভিলিয়নে। খানিক পর জেইডেন সেলস ফেরান আবিদ আলীকে (৯)। ওই জায়গা থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন আজহার আলী (১৭)। অধিনায়ক বাবর আজম (৩০) ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি।

পাকিস্তানের সর্বোচ্চ ইনিংস এসেছে ফাওয়াদ আলমের ব্যাট থেকে। হাফসেঞ্চুরি পূরণ করে এই ব্যাটসম্যান খেলেছেন ৫৬ রানের ইনিংস। বিপদের সময় ১১৭ বলে খেলা ইনিংসটি সাজান ৬ বাউন্ডারিতে। দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রান আসে ফাহিম আশরাফের ব্যাট থেকে। এছাড়া মোহাম্মদ রিজওয়ান ২৩ ও হাসান আলী করেন ১৪ রান।

ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে সফল বোলার জেসন হোল্ডার। ডানহাতি পেসার ২৬ রান দিয়ে নেন ৩ উইকেট। তার সমান ৩ উইকেট নিতে সেলসের খরচ ৭০ রান। আর রোচ ৪২ রান দিয়ে নেন ২ উইকেট।

পাকিস্তানকে ২১৭ রানে গুটিয়ে দিয়ে প্রথম ইনিংস শুরু করে এলোমেলো ওয়েস্ট ইন্ডিজ। আব্বাসের তোপে রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরে যান কাইরন পাওয়েল ও এনক্রুমা বনার। দ্বিতীয় দিন শুরু করবেন ক্রেগ ব্র্যাথওয়েট (১*) ও রোস্টন চেস (০*)।

/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান