সুনামগঞ্জে কোন দলই ছিল না, নিষিদ্ধ হই কী করে: নাসুম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০২১, ১৩:১৬আপডেট : ১৭ আগস্ট ২০২১, ১৩:১৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতেই বাজিমাত করেছিলেন নাসুম আহমেদ। চার ওভার বোলিংয়ে ১৯ রান খরচ করে নেন চার উইকেট! ওই ম্যাচ জয়ের নায়কও ছিলেন তিনি। জাতীয় দলে তার এমন পারফরম্যান্সের পর গণমাধ্যম সংবাদ প্রকাশ করে যে, নিজ জেলা সুনামগঞ্জের ক্রিকেট থেকে আজীবন নিষিদ্ধ হয়ে আছেন বামহাতি এই স্পিনার! এমন সংবাদ দেখে বিস্মিত নাসুম অবশেষে নিজের ফেসবুক পেজের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করেছেন।

খবরে প্রকাশিত হয়, ২০১৫ সালে ক্রিকেট লিগে জেলার পক্ষে না খেলে বিভাগীয় সিলেট দলে খেলায় তাকে আজীবনের জন্য নিষিদ্ধ করে সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা। নাসুম সুনামগঞ্জের প্যারামাউন্ট ক্রিকেট ক্লাবে খেলতেন। প্যারামাউন্ট ক্লাবের সাধারণ সম্পাদক এনাম আহমদও কিছুদিন আগে জানিয়েছিলেন, ‘সুনামগঞ্জের পক্ষে খেলায় অংশগ্রহণ না করায় জেলা ক্রীড়া সংস্থা তাকে আজীবন নিষেধাজ্ঞা দেয়। দীর্ঘ সাত বছর ধরে সে সুনামগঞ্জে ক্রিকেট খেলে না।’

অথচ সোমবার রাতে নিজের ফেসবুকে পোস্ট দিয়ে নাসুম জানিয়েছেন, পুরো বিষয়টিই ভিত্তিহীন! তিনি নিজের ফেসবুকে লেখেন, ‘আমার জন্ম, বড় হওয়া, পড়ালেখা কিংবা ক্রিকেট খেলা- সবকিছুই সিলেটে। আমার বাবার জন্মও সিলেটে। একসময় আমার দাদাবাড়ি সুনামগঞ্জ জেলায় ছিল। কিন্তু আমার দাদা ১৯৫৮ সালে সিলেটে স্থায়ীভাবে চলে আসেন। ছোটবেলা সুনামগঞ্জে একবার গিয়েছিলাম এবং ওখানকার রাস্তাঘাটও ঠিকভাবে চিনি না। পরবর্তীতে ওখানকার একটা টুর্নামেন্টে একবার 'খ্যাপ' খেলতে গিয়েছিলাম। ’

নাসুম প্রশ্ন রেখেছেন, ২০১৫ সালে জেলা ক্রিকেটে সুনামগঞ্জের কোন দলই ছিল না, কী করে তাকে নিষিদ্ধ করে ওই ক্লাব, ‘সম্প্রতি বিভিন্ন সংবাদে হয়তো অনেকে বিভ্রান্ত হয়েছেন, আমি আমার জেলা দলে নিষিদ্ধ। কিন্তু আমি যে জেলার হয়ে কখনো খেলিনি, তারা আমাকে কীভাবে নিষিদ্ধ করে? ২০০৫ সালে ১১ বছর বয়সে আমি পেশাগতভাবে ক্রিকেট শুরু করি এবং ওই বছর জেলা ক্রিকেটে সুনামগঞ্জের কোন দলই ছিল না। তখন থেকে সবসময়ই সিলেটের হয়ে খেলেছি। সিলেট লিগে খেলেছি ২০০৬ সাল থেকে এবং সিলেট জেলা দলে খেলেছি ৩ বছর, আর বিভাগীয় দলে ২০১০ সাল থেকে।’

দেশের হয়ে ৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে নাসুমের। ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন ধরে খেলা ২৬ বছর বয়সী এই তরুণের সাম্প্রতিক পারফরম্যান্সও ভালো যাচ্ছে। ভবিষ্যতের এই ধারা আরও বজায় রাখতে সবার দোয়া কামনা করেছেন নাসুম, ‘আল্লাহ্ এর অশেষ রহমতে আমি বাংলাদেশ দলে সুযোগ পেয়েছি এবং ভবিষ্যতে আরও এগিয়ে যেতে সবার দোয়া কামনা করি।’

আরও পড়ুন: দেশের হয়ে খেলা নাসুম নিজ জেলায় আজীবন নিষিদ্ধ

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান