যাদের ঘিরে বিশ্বকাপ স্বপ্ন বুনছেন বাংলাদেশ অধিনায়ক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০২১, ১৯:৫৩আপডেট : ১৭ আগস্ট ২০২১, ১৯:৫৩

আগামী অক্টোবরে ওমান ও দুবাইতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ওমানে প্রথম রাউন্ডে স্বাগতিকদের সঙ্গে পাপুয়া নিউগিনি ও স্কটল্যান্ড বাধা পেরিয়ে পরের রাউন্ডে জায়গা করে নিতে হবে বাংলাদেশকে। এই মিশনে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ তার ক্রিকেটারদের ওপর আস্থা রাখছেন। তার বিশ্বাস, কুড়ি ওভারের বিশ্বকাপে ভালো খেলবে বাংলাদেশ।

নিজেদের শক্তির জায়গা সম্পর্কে বলতে গিয়ে মাহমুদউল্লাহ জানিয়েছেন, ‘আমি মনে করি আমাদের শক্তির জায়গা হলো আমাদের অলরাউন্ডাররা ও আমাদের বোলিং বিভাগ। আমাদের ব্যাটিং বিভাগও বেশ ভালো। আমি মনে করি, আমাদের দলে ভালো ভারসাম্য আছে। বিশেষ করে, আমরা পাঁচ-ছয়জন অলরাউন্ডার, যারা বল ও ব্যাট করতে পারি। এই মুহূর্তে আমাদের ফাস্ট বোলাররা দারুণ কাজ করছে। তাছাড়া আমাদের স্পিন ডিপার্টমেন্ট তো আমাদের শক্তির জায়গা হিসেবে আছেই। যদি আমরা তাদের সাহায্য পাই, তাহলে ভালো ফল করতে পারবো।’

মাহমুদউল্লাহর আত্মবিশ্বাসী হওয়ার কারণও আছে। সর্বশেষ অস্ট্রেলিয়া সিরিজে সেরা হয়েছেন সাকিব আল হাসান। মোস্তাফিজুর রহমান আছেন দুর্দান্ত ফর্মে। অস্ট্রেলিয়া সিরিজ না খেললেও মুশফিকুর রহিমও আছেন চেনা ছন্দে। তরুণ ক্রিকেটারদের মধ্যে আফিফ হোসেন ভয়ডরহীন ক্রিকেট খেলে নিজেকে জানান দিয়েছেন। মুশফিকের পরিবর্তে সুযোগ পেয়ে নুরুল হাসান সোহানও দেখিয়েছেন, তিনি কী করতে পারেন। সদ্যই আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পাওয়া শামীম হোসেনও নিজের প্রতিভার জানান দিয়েছেন।

এই ক্রিকেটারের পারফরম্যান্স আশা জাগাচ্ছে মাহমুদউল্লাহর মনে, ‘যদি আমাকে কয়েকটি প্লেয়ারের নাম বলতে হয় আমি প্রথমেই বলবো সাকিবের নাম। সে নাম্বার ওয়ান অলরাউন্ডার, আমাদের দলে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার। এছাড়া মুশফিক ও মোস্তাফিজ আছে। আফিফ, শামীম, সোহানের মতো বেশ কিছু তরুণ ক্রিকেটার আছে। যারা নিজেদের জন্য এবং দলের জন্য ভালো করছে। এই তরুণদের দিকে বিশ্বকাপে চোখ থাকবে বলে মনে করি।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান