আফগানিস্তানে শঙ্কার মেঘ কেটে ক্রিকেটের সুবাস

স্পোর্টস ডেস্ক
১৮ আগস্ট ২০২১, ২২:৫৩আপডেট : ১৮ আগস্ট ২০২১, ২২:৫৩

তালেবানের হাতে আফগানিস্তানের ক্ষমতা যাওয়ার পর উদ্বেগ-উৎকণ্ঠায় কাটছে দেশটির ক্রিকেটারদের সময়। যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে ক্রিকেটের দেশ হওয়ার পথে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল তারা। বিশেষ করে, টি-টোয়েন্টি ক্রিকেটে শক্তিশালী দলে পরিণত হয়েছেন রশিদ খানরা। কিন্তু তালেবানের শাসনে ২২ গজে খেলার অবস্থা আগের মতো থাকবে কিনা, তা নিয়েই জন্মেছিল শঙ্কার মেঘ। তবে সব শঙ্কা কাটিয়ে কাবুলে ক্রিকেটের সুবাস ছড়িয়েছে আফগানদের অনুশীলনের দৃশ্যে।

দেশের বর্তমান দৃশ্যপটে টি-টোয়েন্টি বিশ্বকাপ তো বটেই, সামনের পাকিস্তান সিরিজও পড়ে গিয়েছিল শঙ্কার মুখে। তবে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেটারদের অনুশীলনের ছবি পোস্ট করে জানিয়েছে, পাকিস্তান সিরিজ হচ্ছে।

আফগান ক্রিকেট বোর্ড জানিয়েছে, ‘পাকিস্তান ম্যাচের জন্য শেষ রাউন্ডের প্রস্তুতি শুরু করেছে জাতীয় দলের খেলোয়াড়রা। সামনের সিরিজের প্রস্তুতিতে কাবুলে অনুশীলন চলছে। পাকিস্তানের বিপক্ষে আন্তর্জাতিক তিনটি ম্যাচ খেলতে শিগগিরই শ্রীলঙ্কা সফরে যাবে আফগান জাতীয় ক্রিকেট দল।’

পাকিস্তানের বিপক্ষে তাদের সিরিজটি হওয়ার কথা ছিল সংযুক্ত আরব আমিরাতে। কিন্তু ওই সময় আইপিএলের বাকি অংশ হবে মরুর দেশটিতে। তাই সিরিজটি সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়া হয়েছে। এবারই প্রথম পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক কোনও সিরিজে মুখোমুখি হচ্ছে আফগানিস্তান। দুই দলের তিন ওয়ানডে হবে ১ থেকে ৫ সেপ্টেম্বরের মধ্যে।

কাবুলে অনুশীলনে নামা আফগানিস্তান দল পেয়েছে নতুন ব্যাটিং কোচ। দুর্নীতির অভিযোগে দুই বছর ক্রিকেটের বাইরে ছিলেন সাবেক শ্রীলঙ্কান ব্যাটসম্যান আভিষ্কা গুনাবর্ধনে। এই লঙ্কানকেই নতুন ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে আফগানিস্তান।

/কেআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান