জিম্বাবুয়ে দলে ফিরেছেন উইলিয়ামস-আরভিন

স্পোর্টস ডেস্ক
২০ আগস্ট ২০২১, ১২:৫১আপডেট : ২০ আগস্ট ২০২১, ১২:৫১

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে ছিলেন ব্রেন্ডন টেলর। একই সিরিজে তিন ফরম্যাটে বাইরে ছিলেন অভিজ্ঞ শন উইলিয়ামস ও ক্রেগ আরভিন। আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে ঘোষিত জিম্বাবুয়ের ১৮ সদস্যের দলে ফিরেছেন তিনজনই। 

আয়ারল্যান্ড সফরে ৫টি টি-টোয়েন্টির সঙ্গে সুপার লিগের ৩টি ওয়ানডে খেলবে জিম্বাবুয়ে। যা শুরু হবে ২৭ আগস্ট। এর পর তারা স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে ৩টি টি-টোয়েন্টি। 

টেলরকে বিশ্রাম দেওয়া হলেও আরভিন আর উইলিয়ামস করোনা পজিটিভ ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন। সে কারণেই তারা বাংলাদেশের বিপক্ষে কোনও ফরম্যাটে বিবেচিত হননি। এছাড়া বাংলাদেশের বিপক্ষে খেলা জিম্বাবুয়ের টি-টোয়েন্টি স্কোয়াডের ১৫ সদস্যই এই সফরে রয়েছেন। 

প্রসঙ্গত, জিম্বাবুয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি। তবে আইরিশদের বিপক্ষে ওয়ানডে খেলে সুপার লিগ টেবিলের তলানি থেকে উত্তরণের সুযোগ রয়েছে জিম্বাবুয়ের। ওয়ানডে সুপার লিগ টেবিলে আয়ারল্যান্ড সাতে অবস্থান করছে। ১২ ম্যাচে তাদের অর্জন ৩৫ পয়েন্ট। সবার শেষে ১৩ নম্বরে অবস্থান করা জিম্বাবুয়ের ৬ ম্যাচে সংগ্রহ মাত্র ১০ পয়েন্ট! 

জিম্বাবুয়ে স্কোয়াড: ব্রেন্ডন টেলর, রায়ান বার্ল, রেজিস চাকাভা, টেন্ডাই চাতারা, ক্রেইগ আরভিন, লুক জঙউই, তিনাশে কুমুনহুকামওয়ে, ওয়েসলে ম্যাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, তারিসাই মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, ডিওন মেয়ার্স, রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, ডোনাল্ড তিরিপানো ও শন উইলিয়ামস। 

/এফআইআর/ 
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম