বিশ্বকাপ ভাবনায় নেই মিঠুন, আছেন সৌম্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০২১, ১৭:০৩আপডেট : ২১ আগস্ট ২০২১, ১৭:০৩

জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়া সিরিজের দলে থাকলেও নিউজিল্যান্ডের বিপক্ষে দলে নেই মোহাম্মদ মিঠুন। যদিও আগের দুটি সিরিজে বাড়তি সদস্য হিসেবেই টি-টোয়েন্টি স্কোয়াডের সদস্য হয়েছিলেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। আগের দুই সিরিজে দলে থেকেও অবশ্য সুযোগ হয়নি ম্যাচ খেলার। তাহলে কি ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপে বিবেচনা করা হচ্ছে না মিঠুনকে? প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানালেন, তাদের ভাবনাতে নেই মিঠুন। তবে আস্থা রাখছেন সৌম্য সরকারের ওপর।

কুড়ি ওভারের ক্রিকেটে মিঠুনের পরিসংখ্যান সুখকর নয়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নিয়মিতই বিদ্রুপের শিকার হতে হয় তাকে। নির্বাচকরা এই ক্রিকেটারকে নিয়ে মূলত ওয়ানডে ফরম্যাটের জন্যই ভাবছেন। আগামী বিশ্বকাপ কিংবা কুড়ি ওভারের ফরম্যাটের ভাবনাতে মিঠুন নেই।

বিসিবির প্রধান নির্বাচক নান্নু বলেছেন, ‘টি-টোয়েন্টি ফরম্যাটের দলের ভাবনায় নেই মিঠুন। তাকে বিবেচনা করা হবে একদিনের ফরম্যাটে। জিম্বাবুয়ে সফর ও অস্ট্রেলিয়া সিরিজে তাকে রাখা হয়েছিল বাড়তি খেলোয়াড় হিসেবে। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, লিটন দাস না থাকায় সুযোগ পেয়েছিল মিঠুন।’

প্রধান নির্বাচক আরও যোগ করেছেন, ‘ওকে (মিঠুন) আমরা ওয়ানডে স্কোয়াডে রেখেছি। জিম্বাবুয়ে সিরিজে অনেক খেলোয়াড় টি-টোয়েন্টির আগে চলে আসায় ওকে ব্যাকআপ হিসেবে রাখা হয়েছিল। ও তো টি-টোয়েন্টি স্কোয়াডে ছিল না। তখন থেকেই ওকে টি-টোয়েন্টির ভাবনায় ওরকম ভাবে রাখিনি।’

দল সংকটপূর্ণ সময়ের পড়লেই ডাক পড়বে মিঠুনের। প্রধান নির্বাচক বললেন, ‘ও যে অবস্থানে খেলছে সেখানে এখন কিছু খেলোয়াড় আছে। তারপরও যেহেতু আমাদের পুলের খেলোয়াড়, চোখের বাইরে কেউ যাবে না। সবাইকে নার্সিং করা হবে। যখন দরকার হবে দলে নেওয়া হবে।’

এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা ব্যর্থ হওয়ার পরও সৌম্যর ওপর আস্থা রেখেছেন নির্বাচকরা। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টিতেও আছেন বাঁহাতি ব্যাটসম্যান। তার পক্ষে কথা বললেন নান্নু, ‘সৌম্যকে আপনারা এই সিরিজ দিয়ে দেখছেন, কিন্তু তার আগের সিরিজে দুর্দান্ত খেলেছিল। এই সিরিজ সব ব্যাটসম্যানের জন্যই কঠিন ছিল। শুধু সৌম্য একা নয়। উইকেট স্লো ছিল, ব্যাটসম্যানদের জন্য কঠিন ছিল। নিউজিল্যান্ড সিরিজে সৌম্য সুযোগ পেয়েছে। ইনশাআল্লাহ্, আশা করি নিজেকে মেলে ধরতে পারবে।’

প্রধান নির্বাচক আশাবাদী, দ্রুতই সৌম্য ফর্মে ফিরে আসবেন, ‘স্লো উইকেট সবার জন্য সমস্যা। উইকেটটা ব্যাটসম্যানদের জন্য সহজ ছিল না। ধারাবাহিকভাবে ব্যর্থ হলে অবশ্যই একজন খেলোয়াড়ের আত্মবিশ্বাস কমে যায়। যেহেতু ওর আন্তর্জাতিক ক্রিকেটের প্রচুর অভিজ্ঞতা আছে, আশা করি এই সিরিজে কামব্যাক করতে পারবে।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম