যুববিশ্বকাপ জেতা বাংলাদেশের সঙ্গে খেলতে চায় ভারত

স্পোর্টস ডেস্ক
২৪ আগস্ট ২০২১, ১৯:৪৮আপডেট : ২৪ আগস্ট ২০২১, ১৯:৪৮

আকবর আলীর নেতৃত্বে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। আগামী বছর জানুয়ারি-ফেব্রুয়ারিতে পরবর্তী যুববিশ্বকাপ হওয়ার কথা ওয়েস্ট ইন্ডিজে। এর আগে যু্বাদের প্রস্তুতি হিসেবে নিজেদের মাঠে ত্রিদেশীয় প্রতিযোগিতা আয়োজন করতে চাইছে ভারত। সেখানে শ্রীলঙ্কা ছাড়াও বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশকে রাখতে চায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। তাদের এমন পরিকল্পনার কথা জানিয়েছে দ্য টাইমস অব ইন্ডিয়া।

মূলত করোনার প্রভাবে ভারতে ২০২০ সালের মার্চ থেকে অনূর্ধ্ব-১৯ দলের কারযক্রম নেই। তাই যুবদলের প্রস্তুতির প্রয়োজন। সেটি বাস্তবায়নেই বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে সঙ্গে নিয়ে ত্রিদেশীয় প্রতিযোগিতা আয়োজন করতে চাইছে বিসিসিআই।

এই প্রসঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, ‘বোর্ড সাধারণত অনেকগুলো অনূর্ধ্ব-১৯ সিরিজ আয়োজন করে থাকে। সেটা দেশে কিংবা বিদেশের মাঠে-যাতে বিশ্বকাপের আগে তাদের প্রস্তুত করা যায়। কিন্তু করোনার কারণে সবকিছু বাধাগ্রস্ত হচ্ছে। কিন্তু যুবাদের আন্তর্জাতিক ম্যাচের স্বাদ পাইয়ে দেওয়াটা এখন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।’

প্রসঙ্গত, সর্বশেষ ২০২০ যুব বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়েই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ। টাইগাররা জয় পায় ৩ উইকেটের ব্যবধানে।  

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম