‘স্পিন-সহায়ক উইকেট হলেই ৫-৭টা উইকেট পাবেন, এটা ভুল ধারণা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০২১, ১৮:৩২আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ১৮:৩২

নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই জয়ে সিরিজ নিশ্চিতের পথে বাংলাদেশ। রবিবার তৃতীয় টি-টোয়েন্টি জিতলেই দুই ম্যাচ আগেই সিরিজ হবে স্বাগতিকদের। বাংলাদেশ একই ‘প্রসেস’ মেনে ম্যাচ জিততে চায়। যেখানে স্পিনারের ভূমিকা নিতে সবচেয়ে বেশি। তবে মিরপুরের পিচে স্পিনাররা শুধু উইকেটের সুবিধা পাওয়ায় সফল হচ্ছেন, তেমনটা মনে করেন না তাইজুল ইসলাম। আজ (শনিবার) ঐচ্ছিক অনুশীলন শেষে বাঁহাতি স্পিনার জানিয়েছেন, এজন্য লাইন-লেন্থ ঠিক রাখাও গুরুত্বপূর্ণ।

মিরপুরের স্পিন-সহায়ক উইকেট হলেই সাফল্য সম্ভব নয়, তাইজুল মনে করেন সাফল্য পেতে লাইন-লেন্থ মেনে বোলিং করাটাও জরুরি, ‘স্পিন-সহায়ক উইকেট হলেই যে আপনি ৫-৭টা করে উইকেট পাবেন, এটা ভুল ধারণা। কারণ স্পিন উইকেটই হোক কিংবা ফ্লাট উইকেট, ভালো জায়গায় বল করাটা খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, আমাদের বোলাররা শৃঙ্খলার মধ্যে থেকে আত্মবিশ্বাস নিয়ে বল করে যাচ্ছে। এজন্য সাকিব ভাই, নাসুম, মেহেদী ও পেস বোলাররা ভালো করে যাচ্ছে। এটা দলের জয়ে সহায়ক হচ্ছে।’

তৃতীয় টি-টোয়েন্টি নিয়ে তাইজুল বলেছেন, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচটা আমরা ভালোভাবে জিতেছি। তবে দ্বিতীয় ম্যাচটা অনেক কঠিন ছিল। খেলাটা শেষ ওভার পর্যন্ত গেছে। তার মধ্যে মোস্তাফিজ অনেক ভালো বোলিং করছে। যারা বোলার, তারা সবাই ভালো বল করছে। সামনে আরও একটা ম্যাচ জিতলে আমরা সিরিজটা জিতবো। আমার মনে হয়, আমরা যদি প্রসেস ঠিক রাখতে পারি, তাহলে ভালো করবো।’

নিউজিল্যান্ডের বিপক্ষে সফল হওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তাইজুল বলেছেন, ‘আমার মনে হয় আমাদের সফল হওয়ার কারণ আমাদের ব্যাটসম্যান, বোলার কিংবা ফিল্ডার বলেন, আমরা টিমম্যান হিসেবে খেলছি। আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ মনে হয়েছে এটাই। সবাই নিজের দায়িত্বটা নিজের মতো করে পালন করছে।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম