সাকিব বলেছে বিশ্বকাপে ভালো করার সুযোগ আছে: পাপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০২১, ২১:৫৯আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ২১:৫৯

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ। শুক্রবার পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে সাকিব আল হাসান ছিলেন না। আঙুলের ইনজুরিতে বিশ্রাম দেওয়া হয়েছে অভিজ্ঞ অলরাউন্ডারকে। কিন্তু মাঠে না থাকলেও প্রেসিডেন্টবক্সে বসে সতীর্থদের খেলা উপভোগ করেছেন তিনি। সেখানেই আসন্ন বিশ্বকাপ নিয়ে বোর্ড সভাপতির সঙ্গে কথা হয় তার। সাকিব বোর্ড প্রধানকে বলেছেন, বিশ্বকাপে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা আছে।

ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নাজমুল হাসান বলেছেন, ‘‘সাকিব আমাকে বলেছে, ‘এবার আমাদের ভালো সুযোগ আছে।’ সাকিবের মতো খেলোয়াড় যখন বলে এবার ভালো সুযোগ আছে, তার মানে দলের ওপর তারও আত্মবিশ্বাস আছে। যেটা খুবই গুরুত্বপূর্ণ।’’

বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে ১৩টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যার মধ্যে ৮টি ম্যাচেই শেষ হাসি হেসেছে লাল-সবুজ জার্সিধারীরা। ম্যাচ জিতলেও ব্যাটসম্যানদের রান-খরা দুশ্চিন্তার ছাপ ফেলছে টিম ম্যানেজমেন্টে। তারপরও সাকিবের এমন মন্তব্যে নিশ্চিতভাবেই উজ্জীবিত হবে গোটা দল।

করোনার সময়টাতে প্রথম একবছর ক্রিকেট থেকে দূরে ছিল ক্রিকেট বিশ্ব। ফলে নির্দিষ্ট কিছু পরিকল্পনা থাকলেও সেটি বাস্তবায়ন করতে পারেনি বিসিবি। নাজমুলও আক্ষেপ করে বলেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমাদের যে পরিকল্পনা, তা ঠিকঠাক করতে পারিনি। কিন্তু অনেক দেশ করতে পেরেছে। প্রথম এক বছর তো শঙ্কায় গেছে, খেলাধুলা নিয়ে কিছুই ছিল না। আমি বলবো না যে প্রস্তুতি খুব একটা ভালো হয়েছে। পরিকল্পনা অনুযায়ী হয়নি। তারপরও চেষ্টা করেছি।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম