নতুন চ্যালেঞ্জের সামনে কেয়ার্নস, জানালেন কৃতজ্ঞতা 

স্পোর্টস ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২১, ১৭:১৪আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ১৭:১৪

মৃত্যুর খুব কাছ থেকে ফিরেছেন ক্রিস কেয়ার্নস। বেঁচে ফেরার পর ধন্যবাদ জানিয়েছেন চিকিৎসকদের। যারা তাকে জীবন রক্ষাকারী অস্ত্রোপচারে সুস্থ করে তুলেছেন। অবশ্য এই অস্ত্রোপচার তার জীবন ফিরিয়ে দিলেও অকেজো করে দিয়েছে দুই পা। স্পাইনাল স্ট্রোকে প্যারালাইজড হয়ে গেছেন পুরোপুরি! যার ফলে নতুন চ্যালেঞ্জের সামনে পড়ে গেছেন সাবেক কিউই ক্রিকেটার।  

সুস্থ হয়ে কিউই লিজেন্ড ভিডিও বার্তায় কথা বলেছেন প্রথমবার। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে বলেছেন, ‘৬ সপ্তাহ আগের কথা। আমার হৃদযন্ত্রের মহাধমনীতে সমস্যা ধরা পড়ে। পরিস্থিতি এমন হয়ে দাঁড়ায়, আমাকে বেশ কয়েকবার অস্ত্রোপচার করাতে হয়েছে। বিশেষজ্ঞদের কাছে অনেক কৃতজ্ঞ যে তারা আমার হৃদযন্ত্রকে রক্ষা করেছেন।’

তবে এরপরেই নতুন জটিলতা দেখা দেয় কেয়ার্নসের শরীরে। স্পাইনাল স্ট্রোকে আক্রান্ত হওয়ায় পক্ষাঘাতগ্রস্ত হয়েছেন পরে। এর বিস্তারিত তুলে ধরে সাবেক অলরাউন্ডার আরও বলেছেন, ‘সবচেয়ে বড় যে জটিলতা দেখা দেয়, সেটা হলো স্পাইনাল স্ট্রোকে আক্রান্ত হওয়া। যা আমার পুনর্বাসন প্রক্রিয়ায় কঠিন চ্যালেঞ্জ তৈরি করেছে। সামনে দীর্ঘযাত্রা বাকি। এরপরেও এ অবস্থায় ফিরে আসতে পেরে আমি কৃতজ্ঞ।’   

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম