প্রধান নির্বাহীকে ‘জোরপূর্বক’ সরিয়ে দিলো তালেবান

স্পোর্টস ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫৫আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫৫

আফগানিস্তান ক্রিকেট বোর্ডে এবার বল প্রয়োগের ঘটনা ঘটিয়েছে তালেবান। জোরপূর্বক তারা সরিয়ে দিয়েছে প্রধান নির্বাহীর পদে থাকা হামিদ শিনওয়ারিকে! 

জানা গেছে, সোমবার হাক্কানি নেটওয়ার্কের একটি গ্রুপ আফগান ক্রিকেট বোর্ডের কার্যালয়ে প্রবেশ করেন। সেখানে তারা প্রধান নির্বাহীকে ছাঁটাইয়ের আদেশ দেন। তার বদলে পছন্দের ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার কথা বলেন। বর্তমানে এই পদে বসেছেন নাসিবুল্লাহ খান। তিনি হাক্কানি নেটওয়ার্কেরই সদস্য। 

শিনওয়ারি ক্রিকবাজকে বলেছেন, ‘গতকাল আমাকে ছাঁটাই করা হয়েছে।’ এর আগে তিনি ফেসবুকে লিখেছেন, ‘‘আজকে আনাস হাক্কানি (হাক্কানি নেটওয়ার্কের সিনিয়র একজন নেতা) ক্রিকেট বোর্ড অফিসে আসেন। আমাকে বলেন, ‘প্রধান নির্বাহী হিসেবে তোমার চাকরি আর নেই।’ তিনি নাসিবুল্লাহ হাক্কানিকে নতুন নির্বাহী হিসেবে পরিচয় করিয়ে দেন।’

শিনওয়ারি বলেন, তাকে ছাঁটাই করা হলেও লিখিতভাবে কোনও কিছু দেওয়া হয়নি, ‘আমি তাদের বলেছিলাম, লিখিতভাবে আমার ইস্তফাপত্র দেওয়ার জন্য। কিন্তু আমি তা পাইনি। অথচ ৫ মাস আগে এই পদে নিয়োগ পেয়েছিলাম। এখন ছাঁটাইয়ের কারণও আমার জানা নেই।’

প্রসঙ্গত, তালেবান ক্ষমতা নেওয়ার পর এসিবির চেয়ারম্যান পদেও আসে নতুন নেতৃত্ব। নিয়োগ দেওয়া হয়েছে আজিজুল্লাহ ফাজলিকে। 

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম