তামিম বাঁহাতি হলেও ছেলে ব্যাট করেন ডান হাতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০২১, ১৬:০৭আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪৩

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পর আস্তে-ধীরে অনুশীলনে ফিরেছেন তামিম ইকবাল। কয়েক দিন ধরেই মিরপুরে ব্যাটিং অনুশীলন করছেন তিনি। আপাতত তার লক্ষ্য হিমালয়ের বুকে অনুষ্ঠেয় এভারেস্ট টি-টোয়েন্টি লিগে খেলা। বুধবার মিরপুরের সবচেয়ে চমকপ্রদ ঘটনাটি হলো, এদিন তামিমের অনুশীলন সঙ্গী হয়েছেন তার ছেলে আরহাম ইকবাল।

আগামী ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগের প্রথম আসর। তামিম ইকবাল এ আসরে ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটরসের হয়ে খেলবেন। ইনজুরির কারণে তার জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি খেলা হয়নি। তাই এভারেস্ট প্রিমিয়ার লিগ দিয়েই মাঠে ফেরার অপেক্ষায় আছেন তিনি। দীর্ঘ বিরতির পর মাঠে সেরাটা দিতে মিরপুরের সেন্টার উইকেটে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন তিনি।

ব্যাট করছেন আরহাম। বুধবার তামিম যখন অনুশীলনে আসেন, তখন তার সঙ্গী ছিল পুত্র আরহাম ইকবাল। সেন্টার উইকেটের একপাশে একজন স্লিপ, একজন কিপার রেখে ছোট্ট আরহাম ব্যাটিং করেছেন। গায়ে ছিল বাংলাদেশের জার্সি, ছাই রঙের হাফপ্যান্ট ও নীল রঙের ক্যাপ। ব্যাটিং শেষে আরহাম কিছুক্ষণ বোলিংও করেছেন। ছোট্ট রানআপে ব্যাটসম্যানদের বরাবর বল ছুড়েছেন। নিজের অনুশীলন শেষ হতে বাবার অনুশীলন মুগ্ধ হয়ে দেখেছেন।

নেটে বেশ আক্রমণাত্মক ব্যাটিং করতে দেখা গেছে তামিমকে। বেশ কিছু বল ডাউন দ্য উইকেটে এসে খেলেছেন। কভার ড্রাইভ, স্ট্রেইট ড্রাইভ তো ছিলই। সব মিলে তার ফিরে আসার আভাসটা দুর্দান্তই বলা চলে!

/আরআই/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের