বিশ্বকাপেও স্পিনাররা ভালো করবেন, বিশ্বাস নাসুমের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০২১, ১৮:২৭আপডেট : ০১ অক্টোবর ২০২১, ১৮:২৭

অস্ট্রেলিয়ার বিপক্ষে এসেছে প্রথম সিরিজ জয়। অন্যদিকে নিউজিল্যান্ডকে প্রথমবার হারানো গেছে টি-টোয়েন্টিতে। এত প্রাপ্তির মধ্যেও শঙ্কার পাহাড় বেড়েছে। ঘরের মাঠে স্পিন-বান্ধব উইকেট বানিয়ে সাফল্য পেলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘খেসারত’ দিতে হতে পারে, এই আলোচনা এখনও থামেনি। তবে নাসুম আহমেদের বিশ্বাস, বিশ্বকাপেও বাংলাদেশের স্পিনাররা ভালো করবেন।

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজে দুর্দান্ত বোলিং করেছেন নাসুম। নিজেকে চিনিয়েছেন সামর্থ্যের প্রমাণ দিয়ে। দুই সিরিজে ১০ ম্যাচের সবক’টিতে খেলেছেন বাঁহাতি স্পিনার। প্রায় প্রতি ম্যাচেই প্রতিপক্ষের ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষা নিয়েছেন তিনি। কিন্তু মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উইকেটের মতো তো হবে না সংযুক্ত আরব আমিরাত ও ওমানের বিশ্বকাপের উইকেট। আইসিসির টুর্নামেন্টে সবসময় স্পোর্টিং উইকেট হয়। সেই জায়গায় স্পিন নিয়ে কিছুটা দুশ্চিন্তা কি থেকে গেলো না?

নাসুম অত কিছু ভাবছেন না। প্রথমবার বিশ্ব আসরে নামতে যাওয়ার আগে চ্যালেঞ্জেরও কিছু দেখছেন না। বরং ভালো করার বিশ্বাস তার মনে। আজ মিরপুরে অনুশীলন শেষে সংবাদমাধ্যমকে নাসুম বলেছেন, ‘আসলে এখানে (বিশ্বকাপে) চ্যালেঞ্জ বলতে কিছু নেই। ভালো করতে হবে যেকোনও উইকেটে। আমাদের চেষ্টা থাকবে ভালো করার। আমরা ভালোই করবো ইনশাআল্লাহ।’

বিশ্বকাপ খেলতে ৩ অক্টোবর ওমানে যাচ্ছে বাংলাদেশ দল। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বেশ খানিকটা সময় পাচ্ছে। তাছাড়া ১৭ অক্টোবর লড়াইয়ে নামার আগে দুটি ওয়ার্ম-আপ ম্যাচও খেলতে পারবে লাল-সবুজ জার্সিধারীরা। সঙ্গে মাঠে নামার আগে বাংলাদেশের বোলাররা ভালো ধারণা পাবেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের কাছ থেকে। এই দুই ক্রিকেটার আইপিএল খেলতে এখন আছেন সংযুক্ত আরব আমিরাতে। প্রথম পর্ব পেরোতে পারলে বাংলাদেশের সুপার-১২ মিশন শুরু হবে মধ্যপ্রাচ্যের দেশটিতেই।

সাকিব-মোস্তাফিজের কাছ থেকে উইকেটের ধারণা পাওয়াকে বাড়তি প্রাপ্তি মনে করছেন নাসুম, ‘অবশ্যই তারা ওখানে অনেকদিন ধরে আছে। সেখানকার উইকেট সম্পর্কে তাদের ভালো ধারণা থাকবে। অবশ্যই এটার একটা ধারণা পাবো আমরা।’

/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম