মুশফিককে নিয়ে ক্রিকেট গেমস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০২১, ২১:৪৭আপডেট : ০১ অক্টোবর ২০২১, ২১:৪৭

ক্রিকেট খেলুড়ে দেশগুলোতে ক্রিকেট নিয়ে গেমস অত্যন্ত জনপ্রিয় একটি বিনোদন মাধ্যম। বিশ্বের অনেক তারকা ক্রিকেটারদের নিয়েই গেমস তৈরি হয়েছে। ভারতে শচীন টেন্ডুলকারকে নিয়ে শচীন সাগা, ওয়েস্ট ইন্ডিজে ব্রায়ান লারাকে নিয়ে ব্রায়ান লারা ক্রিকেট, অস্ট্রেলিয়াতে ম্যাথু হেইডেনকে নিয়েও আছে গেমিং অ্যাপ। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের ক্রিকেটার মুশফিকুর রহিমকে নিয়েও তৈরি হয়েছে ক্রিকেট গেমস।

মাত্র ৮জন প্রোগ্রামার দিয়ে তৈরি করা গেমিং অ্যাপটির নাম ‘হাউজ্যাট- মুশি দ্য ডিপেন্ডেবল।’ গেমিং অ্যাপটির সঙ্গে যুক্ত হয়েছেন মুশফিক নিজেই! হাউজ্যাট গেমিং অ্যাপে নিজের অ্যাভাটারে ব্যাট হাতে মাঠে নামবেন মুশফিক, খেলবেন ভার্চুয়াল ময়দানে। গেমটিতে লোগো থেকে জার্সি, মাঠ থেকে ড্রেসিংরুম; সবখানেই পাওয়া যাবে হুবহু বাস্তব মুশফিকের উপস্থিতি। সঙ্গে আছে হাই-ডেফিনেশন গ্রাফিকসে তৈরি মুশফিকের নিখুঁত অ্যাভাটার। গেমসটি নির্মাণ করেছে কেপিসি ও টারটেল। নির্মাতাদের দাবি, যিনি গেমসটি ডাউনলোড করবেন, তিনি ভার্চুয়াল মাঠে নিজেই হয়ে উঠবেন মুশফিকুর রহিম। টাইম ক্রিকেটের সঙ্গে মিল রেখেই ভার্চুয়াল জগতের জন্য তৈরি এই গেমসটি খেলা যাবে অনলাইন-অফলাইন দুই মাধ্যমেই।  

শুক্রবার স্থানীয় হোটেলে এই গেমসটির উদ্বোধন করা হয়। গেমিং অ্যাপটির উদ্বোধনে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং মুশফিকুর রহিমের পাশাপাশি ছিলেন বাংলাদেশ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আমিনুল হাকিম। এছাড়া গেমিং অ্যাপটির নির্মাতা প্রতিষ্ঠান কেপিসি এন্টারপ্রাইজের চেয়ারম্যান কাজী সাজেদুর রহমান এবং টারটেল সলিউশনসের সহ-প্রতিষ্ঠাতা খান রিফাত সালামও ছিলেন।

গেমিং অ্যাপটির উদ্বোধন করে মুশফিকুর রহিম বলেছেন, ‘আমার নামে যখন একটা গেইম শুরু হলো তখন আমি খুব এক্সাইটেড ছিলাম। আমার মনে হচ্ছে এই গেমের মাধ্যমে বাংলাদেশের নতুন একটা যুগের সূচনা হচ্ছে। আমি সেই আশাই করছি। সাজেদুল ভাইসহ সবাই মিলে একটা সুস্থ বিনোদনের সুযোগ করে দিয়েছে। তার জন্য আমি কৃতজ্ঞ। এই গেমস থেকে প্রাপ্ত অর্থের দুই শতাংশ মুশফিক ফাউন্ডেশনে যাবে।’ আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘আমি খুবই খুশি বাংলাদেশে এতো সুন্দর গেমস তৈরি করা হয়েছে। আমি আসলে কল্পনাও করিনি এই গেমসটা এতো চমৎকার ভাবে ডিজাইন করা হয়েছে। সাজিদুর রহমানের কাছ থেকে শুনে আমি খুবই অবাক হয়েছি। মুশফিকুর রহিম বিশ্বে বাংলাদেশকে সম্মানিত করবে, বাংলাদেশকে চ্যাম্পিয়ন করবে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম