আবাহনীর পক্ষ থেকে পাপনকে শুভেচ্ছা জানালেন কাজী ইনাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২১, ২২:১৭আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ২২:১৭

আবাহনী থেকে কাউন্সিলরশিপ নিয়ে বিসিবি নির্বাচনে অংশ নিয়েছিলেন নাজমুল হাসান। শুধু তাই নয় টানা চতুর্থবারের মতো বিসিবির সভাপতিও নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার আবাহনী ক্লাবের পক্ষ থেকে নব নির্বাচিত বোর্ড সভাপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন কাজী ইনাম আহমেদ।

বুধবার ৫৭ ভোটের মধ্যে ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হন পাপন। প্রথম দফায় ২০১২ সালে সরকারের মনোনয়নে বিসিবিতে পরিচালক হয়ে এসেছিলেন। ২০১৩ সালে অক্টোবরের নির্বাচনে পরিচালক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এরপর ২০১৭ সালের নির্বাচনে আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তবে এবার ১৫ প্রার্থীর সঙ্গে নির্বাচনে অংশ নিয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছেন তিনি। এনিয়ে টানা তৃতীয়বার পূর্ণ মেয়াদের জন্য পরিচালক নির্বাচিত হলেন পাপন।

ক্লাব ক্যাটাগরিতেই সবচেয়ে বেশি লড়াই হয়েছে। এই ক্যাটাগরি থেকে সবচেয়ে বেশি পরিচালক নির্বাচিত হয়ে এসেছে বিসিবির। ২৫ পরিচালকের ১২ জনই ক্লাব ক্যাটাগরির। এদিকে জেলা ও বিভাগ ক্যাটাগরি থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন কাজী ইনাম আহমেদ। এনিয়ে টানা দ্বিতীয়বার বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছেন তিনি। 
 
/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান