সাকিব-মুশফিকের ব্যাটে জবাব দিচ্ছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক 
১৭ অক্টোবর ২০২১, ২২:৫৪আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ২২:৫৪

টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনে ১৪১ রানের লক্ষ্যে খেলছে বাংলাদেশ। লিটন-সৌম্য শুরুতে ফিরলেও সেই ধাক্কা সামলে জবাব দিচ্ছেন মুশফিক-সাকিব। স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১০ ওভারে ৫৯ রান। ক্রিজে আছেন সাকিব (১৭) ও মুশফিক (২৯)।  

মিডউইকেটে ইনিংসের দ্বিতীয় বলে চার মেরে পরের ওভারে শেষ রক্ষা হয়নি সৌম্যর। ডেভির বলে ঠিক একই জায়গায় মেরে খেলতে গেলেও ততক্ষণে সেখানে দাঁড়িয়ে গেছেন এক ফিল্ডার!  ফাঁদে পড়ে সৌম্য বিদায় নেন ৫ রান করে। শুরুর ধাক্কা সামলানোর বদলে উইকেট বিলিয়ে দেন ওপেনার লিটন দাসও। উইকেট ছেড়ে এসে মিড অফে ক্যাচ তুলে দেন ব্র্যাড হুইলের বলে। দুই ওপেনারের বিদায়ের চাপটা গিয়ে পড়ে সাকিব-মুশফিকের ওপরে। পাওয়ার প্লেতে কাঙ্ক্ষিতভাবে রানের জোগান দিতে পারেননি তারা। পাশাপশি স্কটিশ বোলিংয়ে রান রেটের চাপও বাড়তে থাকে প্রতিনিয়ত। কিন্তু মুশফিক হাত খোলার চেষ্টায় রয়েছেন। শ্লথ গতিতে তাকে সঙ্গ দিচ্ছেন সাকিব।   

এর আগে মেহেদী-সাকিবের ঘূর্ণিতে এক পর্যায়ে কোণঠাসা হয়ে পড়েছিল স্কটল্যান্ড। ৫৩ রানে স্কটল্যান্ডের ৬ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। কিন্তু লেগ স্পিনার হিসেবে সুযোগ পাওয়া ক্রিস গ্রেভসের শেষের ঝড় সমৃদ্ধ স্কোরবোর্ড পাইয়ে দিয়েছে স্কটিশদের। টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনে বাংলাদেশকে তারা ১৪১ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে। 

শুরুর ওভারে আসেন তাসকিন আহমেদ। একটি বাউন্ডারি হজম করলেও মোস্তাফিজুর রহমান ছিলেন মিতব্যয়ী। এক রান দিয়েছেন। তৃতীয় ওভারে সাইফউদ্দিনকে আনলে তার সাফল্য পায় টাইগাররা। চতুর্থ বলে ভুল লাইনে খেলতে গিয়ে শূন্য রানে বোল্ড হন কোয়েটজার।  

শুরুর ধাক্কা সামলে দ্রুতই মানিয়ে নেয় বাকি ব্যাটাররা। বিশেষ করে মুনসের আগ্রাসী ব্যাটিংয়ে পাওয়ার প্লের ঘাটতি পূরণ করে নেয় স্কটল্যান্ড। উঠে আসে ৩৯। 

পাওয়ার প্লেতে তিন পেসারের পর সপ্তম ওভারে আসেন স্পিনাররা। অষ্টম ওভারে মেহেদী এসেই বিপজ্জনক দুই ব্যাটসম্যানকে ফেরান দ্রুত। লেগ বিফোরে পাঠান ১১ রান করা ম্যাথিউ ক্রসকে। তার পর হাত খুলে মারতে থাকা জর্জ মুনসেকেও ফেরান বোল্ড করে। মুনসে ২৩ বলে ২ চার ও ২ ছক্কায় ফেরেন ২৯ রানে। 

১১তম ওভারে স্কটিশদের আরও বিপদে ফেলে দেন সাকিব আল হাসান। শুরুতে তাকে উড়িয়ে মারতে গিয়ে আফিফের অসাধারণ ক্যাচে পরিণত হন অধিনায়ক বেরিংটন (২)।  এক বল পর একই পরিণতি হয় নতুন নামা মাইকেল লিস্কেরও। রানের খাতা না খুলেই ক্যাচ দেন লিটন দাসকে। দুটি উইকেট নিয়েই টি-টোয়েন্টির শীর্ষ উইকেট শিকারি হন সাকিব। 

পরের ওভারে ক্যালাম ম্যাকলিওডকে বোল্ড করে দলটিকে পুরোপুরি কোণঠাসা করে দিয়েছিলেন মেহেদী। কিন্তু ক্রিস গ্রেভস ও মার্ক ওয়াট মিলে জানান দেন এখনও রসদ শেষ হয়ে যায়নি স্কটল্যান্ডের। ৩৪ বলে ৫১ রানই উঠে এই জুটিতে! তাসকিনের বলে এই জুটি ভাঙে মার্ক ওয়াটের বিদায়ে। ওয়াট ১৭ বলে ২২ রানে ফেরেন। ১৯.২ ওভারে গ্রেভস বিদায় নেন স্কোরবোর্ড সমৃদ্ধ করেই। উড়িয়ে মারতে গিয়ে ২৮ বলে ৪৫ রান করা এই ব্যাটার শিকার হন মোস্তাফিজের। যার ইনিংসে ছিল ৪টি চার ও ২টি ছয়। পরের বলে কাটার মাস্টার জশ ডেভিকে ফেরালেও শারিফের ছক্কায় স্কোরটা হয়ে দাঁড়ায় চ্যালেঞ্জিং। ৯ উইকেটে স্কটল্যান্ড করে ১৪০ রান। 

অফস্পিনার মেহেদী ১৯ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। ১৭ রানে দুটি নেন সাকিব আল হাসান। মোস্তাফিজ দুটি নিলেও রান দিয়েছেন ৩২টি। একটি করে নেন সাইফউদ্দিন ও তাসকিন আহমেদ।

/এফআইআর/      
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম