গাপটিলের দুর্দান্ত ইনিংসটাই বাঁচিয়ে দিলো কিউইদের

স্পোর্টস ডেস্ক
০৩ নভেম্বর ২০২১, ২০:১৪আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ২০:২১

৫২ রানে টপ অর্ডারের তিন ব্যাটার নেই, নিউজিল্যান্ডের অবস্থাটা ভাবুন! দলটা নিউজিল্যান্ড বলেই ভাবনার জায়গা যথেষ্ট। কারণ লোয়ার অর্ডার কিংবা শেষ দিকে রান তোলার মতো ব্যাটার তাদের নেই। টপ অর্ডার ও মিডল অর্ডার ‘ক্লিক’ না করলেই ভুগতে হয়। স্কটল্যান্ডের বিপক্ষে ঘটলো ঠিক তাই। তবে মার্টিন গাপটিল একাই খেলে দিলেন। তার ৯৩ রানের ঝলমলে ইনিংসটাই আসলে পার্থক্য গড়ে দিলো। হারের আগে হার মেনে না নেওয়ার চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা নিয়ে স্কটিশরা কাঁপিয়েই দিয়েছিল কিউইদের। যদিও শেষ পর্যন্ত ১৬ রানের জয় পেয়েছে নিউজিল্যান্ড।

গাপটিলের ৫৬ বলে খেলা ৯৩ রানের ইনিংসটা একপাশে রাখলে স্কটিশরা ছড়ি ঘুরিয়েছে কিউই ব্যাটারদের ওপর। পরবর্তীতে ব্যাট হাতেও ঝড় তুলেছিল তারা। কিন্তু অভিজ্ঞতার কাছে মার খেয়েছে। তাই ২০ ওভারে কিউইদের ৫ উইকেটে করা ১৭২ রানের ইনিংসের জবাবে ৫ উইকেটে ১৫৬ রানে শেষ হয়েছে স্কটল্যান্ডের ইনিংস।

আজ (বুধবার) দুবাইতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড-স্কটল্যান্ড। শক্তিমত্তায় অবশ্যই এগিয়ে কেন উইলিয়ামসনরা। কিন্তু টস হেরে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে তারা। ওপেনার ড্যারেল মিচেল ১৩ রান আউট হওয়ার পরই ধাক্কার শুরুর। উইলিয়ামসন রানের খাতা খোলার আগেই বিদায়, ডেভন কনওয়ে মাত্র ১ রানে আউট। ওই জায়গা থেকে লড়াই শুরু গাপটিলের। একটুর জন্য সেঞ্চুরি মিস করেছেন তিনি। ৯৩ রানের ইনিংসটি তিনি সাজান ৬ বাউন্ডারি ও ৭ ছক্কায়। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন ৩৭ বলে ১ ছক্কায় ৩৩ রানের ইনিংস খেলা গ্লেন ফিলিপস। এছাড়া জিমি নিশাম ১০* ও মিচেল স্যান্টনার ২* রানে অপরাজিত থাকেন।

স্কটল্যান্ডের দুই বোলার- ব্র্যাড হুইল ও সাফিয়ান শেরিফ নিয়েছেন ২টি করে উইকেট।

১৭৩ রানের কঠিন লক্ষ্যে খেলতে নেমে ২১ রানে প্রথম উইকেট হারায় স্কটল্যান্ড। ১১ বলে ১৭ রান করেন কাইল কোয়েটজার। জর্জ মানসি ১৮ বলে ২২ রান করেন। এরপর ম্যাথু ক্রস (২৭) ও রিচি বেরিংটন (২০) চেষ্টা করলেও বাড়তে থাকে আস্কিং রানরেট। তবে হার মানেনি তারা। শুরুর দিকের ব্যাটাররা আর কিছু রান করে গেলেই ম্যাচের দৃশ্যপট অন্যরকম হতে পারতো। মিচেল লেস্ক যে তাণ্ডব শুরু করেছিলেন, তাতে এমনটা বলা ভুল হবে না। ছয় নম্বরে নেমে ২০ বলে ৩ বাউন্ডারি ও সমান ছক্কায় হার না মানা ৪২ রানের ঝড়ো ইনিংস খেলেছেন তিনি। যদিও হারের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাকে।

কিউইদের সবচেয়ে সফল বোলার ট্রেন্ট বোল্ট। ৪ ওভারে ২৯ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন তিনি। ইশ সোধি ৪২ রান খরচায় পেয়েছেন ২ উইকেট।

/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম