নাইজেরিয়া জাতীয় দলে খেলা ফরোয়ার্ড এবার বাংলাদেশে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০২১, ১৬:৪৬আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৬:৪৯

বাংলাদেশের ঘরোয়া ফুটবলে আফ্রিকান ফুটবলারদের আধিক্য কম নয়। তাই বলে বেশিরভাগের মান ভালো, তেমনটাও বলা যাবে না। তবে অনেক দিন পর হলেও নাইজেরিয়ার জাতীয় দলে খেলা এক ফরোয়ার্ডকে দেখা যাবে ঢাকার মাঠে। সাইফ স্পোর্টিং ক্লাবের হয়ে খেলতে এসেছেন ২৯ বছর বয়সী এমফন উদোহ।

এমফন উদোহ ২০১৪ সালে নাইজেরিয়া জাতীয় দলে খেলেছেন। তিন ম্যাচ খেলে গোল করেছেন একটি, প্রতিপক্ষ ছিল ইয়েমেন। জাতীয় দলের ক্যারিয়ারটা সমৃদ্ধ না হলেও ক্লাব ফুটবলে (দেশ ও বিদেশে) ৮১টি গোল আছে এই ফরোয়ার্ডের। তার প্রসঙ্গে সাইফের ব্যবস্থাপনা পরিচালক নাসিরুদ্দিন চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘এমফনকে আমাদের ভালো লেগেছে। সে নাইজেরিয়ার জাতীয় দলেও খেলেছে। আশা করছি, ঢাকাতে ভালো করবে। এছাড়া আফ্রিকান ফুটবলারদের দিকে ঝোঁক থাকায় আরও দুজনকে দলভুক্ত করা হয়েছে।’

সাইফ স্পোর্টিং আরও তিন বিদেশিকেও চূড়ান্ত করেছে। ৩১ বছর বয়সী নাইজেরিয়ান স্ট্রাইকার এমেকা ওগবাগ, রুয়ান্ডার ডিফেন্ডার এমেরি বাইসেঙ্গে ও উজবেকিস্তানের ডিফেন্সিভ মিডফিল্ডার আশরভ গফুরভকে এই ক্লাবে দেখা যাবে। এই দলটিরই কোচ হয়ে এসেছেন আর্জেন্টাইন দিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানি।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান