সোহানকে আউট করা হাসান আলীকে নিয়ে বিতর্ক (ভিডিও)

স্পোর্টস ডেস্ক
১৯ নভেম্বর ২০২১, ২১:৩১আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ২১:৩৫

বাংলাদেশের বিপক্ষে ম্যাচসেরা পারফরম্যান্স ছিল পাকিস্তানি পেসার হাসান আলীর। প্রথম টি-টোয়েন্টিতে ২২ রানে ৩ উইকেট নিয়েছেন। বাংলাদেশের ইনিংস মেরামতে ভূমিকা রাখা নুরুল হাসান সোহানের উইকেটটিও নিয়েছেন তিনি। ম্যাচসেরা পারফরম্যান্সে প্রশংসায় ভাসলেও হাসান আলীর ক্রিকেটীয় চেতনা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

মূলত ১৬.৫ ওভারে নুরুল হাসানকে আউট করার পর তিনি যেভাবে সেন্ড অফ বা সাজঘরের পথ দেখিয়েছেন- ঠিক রূঢ় এই আচরণটিকেই ক্রিকেট ভক্তরা নিতে পারছেন না। অবশ্য অনেকে এর প্রশংসা করলেও পাকিস্তানি ভক্তরাও টুইটারে তার সমালোচনা করেছেন। সাজ্জাল নামের একজন টুইটারে বলেছেন, ‘নিম্ন শ্রেণির মানুষ। বোলিং হয় না এর ওপর বেয়াদবি। নিজের সীমানা জানা উচিত।’

আসতুতে নামের আইডি থেকে একজন লিখেছেন, ‘এসব সস্তা অঙ্গভঙ্গি না করে ম্যাচে মনোযোগ দেওয়া উচিত।’ আবার তার প্রশংসাও ঝরেছে এই আচরণে। সৈয়দ মুবাশার গারদেজি ওই মুহূর্তের ভিডিওসহ পোস্ট করে লিখেছেন, ‘ম্যান অব দ্য ম্যাচ। তুমি করে দেখিয়েছো হাসান আলী।’

হাসান আলীর ম্যাচসেরা বোলিংয়েই পাকিস্তান প্রথম টি-টোয়েন্টি জিতেছে ৪ উইকেটে। বাংলাদেশকে ৭ উইকেটে ১২৭ রানে রুখে দিতে বড় অবদান ছিল এই পেসারের। এছাড়া মোহাম্মদ ওয়াসিম ২৪ রানে নেন ২ উইকেট।         

 

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি