‘অনুশীলনে সব ঠিকঠাকই হচ্ছে, ম্যাচে ভুল করছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০২১, ২১:২৬আপডেট : ২০ নভেম্বর ২০২১, ২১:২৬

টানা হারের বৃত্তে আটকে আছে বাংলাদেশ। বিশ্বকাপ থেকেই হতশ্রী ব্যাটিং ভোগাচ্ছে। মিরপুরে নিজেদের মাঠেও একই পরিণতি ব্যাটারদের। আজ (শনিবার) পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে তো পাত্তাই পায়নি স্বাগতিকরা। ১১ বল হাতে রেখে ৮ উইকেটে ম্যাচ জিতে যায় পাকিস্তান। বাজে হারের পেছনে আবারও ব্যাটিং ব্যর্থতাই সামনে এসেছে। কাঠগড়ায় উঠেছে মিস ফিল্ডিংও।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে অবশ্য অধিনায়ক মাহমুদউল্লাহ ব্যাটারদের দিকেই আঙুল তুললেন। তিনি বলেছেন, ‘আমাদের শুরুটা আজ খারাপ ছিল না। আফিফ (হোসেন) ও (নাজমুল হোসেন) শান্ত ভালো ব্যাটিং করেছে। আমি ও শান্ত চেয়েছিলাম ভালো একটি জুটি গড়তে। কিন্তু আমরা শেষ ওভারগুলোতে নিজেদের পরিকল্পনা প্রয়োগ করতে পারিনি। আমি মনে করি, আমাদের মতো দলের ১৫ ওভার পর্যন্ত একজন ব্যাটার থিতু হয়ে থাকা উচিত। কিন্তু আমরা সেসব করতে পারিনি।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটারদের ব্যর্থতার সঙ্গে বাজে ফিল্ডিংয়েও ভুগতে হয়েছে বাংলাদেশকে। তবে পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ফিল্ডিংয়ে উন্নতি চোখে পড়েছে। কিন্তু দ্বিতীয় ম্যাচে আবার একই অবস্থা। গুরুত্বপূর্ণ দুটি ক্যাচ ফেলেছে বাংলাদেশ। প্রথমটা সাইফ হাসান। দ্বিতীয়টা তাসকিন আহমেদ। ফিল্ডিং নিয়ে মাহমুদউল্লাহর বক্তব্য, ‘ছেলেরা অনুশীলনে যথেষ্ট নিবেদন দেখায়। ক্যাচ ধরে এবং প্রত্যেকটি কাজ ঠিকঠাকভাবে করে। কিন্তু ম্যাচে ভুল করে ফেলছে।’

অবশ্য বোলারদের পারফরম্যান্সে দারুণ খুশি বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক, ‘শেষ পাঁচ-ছয় মাস আমাদের বোলিং আক্রমণ দারুণ করছে। পেসার ও স্পিনাররা সমানতালে পারফর্ম করছে। কিন্তু আমাদের ব্যাটাররাই ভালো কিছু করতে পারছে না।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম