মিরপুরকে পাকিস্তানই মনে হচ্ছে ফখর জামানের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০২১, ১৩:১৮আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১৩:২১

টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে নিয়ে উৎসব করতে দেখা গেছে বাংলাদেশি দর্শকদের। কেউ কেউ তো আবার পাকিস্তানের পতাকা নিয়েও হাজির হয়েছিলেন। হুট করে দেখে বোঝার উপায় নেই, এটি বাংলাদেশের কোনও গ্যালারি। দর্শকদের এমন সমর্থন দেখে বাংলাদেশে খেলতে এসেছেন বলে মনেই হচ্ছে না পাকিস্তানের ব্যাটার ফখর জামানের! 

প্রথম টি-টোয়েন্টি শেষেই এক বাংলাদেশি যুবকের ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। তাও আবার পাকিস্তানের জার্সি গায়ে দিয়ে। এমন সব ঘটনা নিয়ে আলোড়ন তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তাই নয়, ম্যাচ শুরুর আগে রাস্তায় দাঁড়িয়ে থাকা মানুষ বাংলাদেশের টিম বাসকে দুয়ো দিলেও পাকিস্তানের টিম বাসকে অভ্যর্থনা জানাতে দেখা গেছে।    

এসব দেখে ফখর জামানরাও দারুণ খুশি। ম্যাচের পর এক প্রতিক্রিয়ায় বলেছেন, ‘এত সমর্থনের কারণ বুঝতেই পারছি না, বিশ্বাসই হচ্ছে না। ২০১৮ সালেও এখানে খেলতে এসেছিলাম,  তখনও এত দর্শক পাকিস্তানকে সমর্থন করেনি। যারা আমাদের সমর্থন করছে, তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। বিশ্বাসই হচ্ছে না… মনে হচ্ছে, খেলাটা পাকিস্তানেই হচ্ছে।’

গ্যালারিতে কিছু পাকিস্তানি থাকলেও বাংলাদেশি সমর্থকদের সংখ্যাই বেশি। বিভিন্ন টিভি চ্যানেল ও ডিজিটাল মাধ্যমে বাংলাদেশি এই ভক্তদের দেখা গেছে পাকিস্তানের হয়ে গলা ফাটাতে। পাকিস্তানের ক্রিকেটারদের চার-ছক্কা কিংবা উইকেট নেওয়া, এমনকি পাকিস্তানের জয় নিশ্চিত হওয়ার পরও গ্যালারিতে বিপুল গর্জন শোনা গেছে। অথচ বাংলাদেশের হারে গ্যালারিতে দেখা গেছে পিন পতন নীরবতা।

তাই সমর্থন নিয়ে ফখর জামান বলছেন, ‘আমরাও যদি কোনও উইকেট নেই, কোনও ভালো শট খেলি, আমাদেরও তেমনই সমর্থন মিলছে, যতটা সমর্থন বাংলাদেশের ক্রিকেটারদের মিলছে। এমনকি বাংলাদেশের দর্শকও আমাদের সমর্থন করছে। আমাদের জন্য এটা দারুণ খুশির ব্যাপার।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান