এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০১৬, ২০:৩১আপডেট : ২১ জানুয়ারি ২০১৬, ২০:৪৯

এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা আগামী মাসের ২৪ ফেব্রুয়ারি থেকে ঘরের মাঠে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। এশিয়া কাপ শেষে ভারতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই দুই টুর্নামেন্টের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বৃহস্পতিবার ২৫ সদস্যের দল ঘোষণা করেছে। এই দলে প্রথম বারের মতো জাতীয় দলে সুযোগ পেয়েছেন ব্যাটসম্যান আরিফুল হক।
এছাড়া জিম্বাবুয়ের সিরিজে বাদ পড়া লিটন কুমার দাস, নাসির হোসেন, শফিউল ইসলাম, মোহাম্মদ মিঠুন, আবুল হাসান রাজু, কামরুল ইসলাম রাব্বী সুযোগ পেয়েছেন।
প্রথম বার দলে সুযোগ পাওয়া আরিফুল হক বাংলা ট্রিবিউনকে নিজের অনুভূতি জানাতে গিয়ে বলেন, ‘আসলে বলে বোঝাতে পারবো না কেমন লাগছে। আমার জীবনে যদি কোনও আনন্দের দিন থাকে সেটা হলো আজকে। বিসিএলের প্রথম রাউন্ডে প্রাইম ব্যাংকের বিপক্ষে সর্বশেষ ম্যাচে সেঞ্চুরি করেছি ওটা দেখেই হয়তো নির্বাচকরা আমাকে প্রাথমিক দলে সুযোগ দিয়েছেন।’

চলতি বাংলাদেশ ক্রিকেট লিগে বিসিবি নর্থ জোনের হয়ে খেলা আরিফুল হক ব্যাট হাতে ১১৫ রান করেন। ৪৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা আরিফুল লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন ৪৪টি। ১৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তার। ১৮ টি-টোয়েন্টিতে ব্যাট হাতে নজরকাড়া কোনও পারফরম্যান্স না থাকলেও ১২১ স্ট্রাইক রেট থাকার কারণে মূলত তাকে স্কোয়াডে নেওয়া হয়েছে। এছাড়া বাংলাদেশ অনূর্ধ্ব-১৯,২৩ দলে খেলেছেন ডানহাতি এ ব্যাটসম্যান।

প্রাথমিক স্কোয়াড : তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, কাজী নুরুল হাসান সোহান, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, সাব্বির রহমান, শুভাগত হোম চৌধুরী, আরিফুল হক, আরাফাত সানি, মাশরাফি বিন মুতর্জা, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, আল আমিন হোসেন, শফিউল ইসলাম, মোহাম্মদ শহীদ, আবুল হাসান রাজু, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি ও মুক্তার আলী।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম