পাকিস্তান সফরে গিয়ে দুঃসংবাদ শুনলো ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক
১২ ডিসেম্বর ২০২১, ১৩:২২আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৩:২২

এমন সফর প্রত্যাশা করেনি ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানে বিমান্দবন্দরে নেমে তাদের বাধ্যতামূলক করোনা পরীক্ষা করতে হয়েছিল ৯ ডিসেম্বর। সেই পরীক্ষার পর জানা গেলো, করোনায় আক্রান্ত ওয়েস্ট ইন্ডিজের ৪ সদস্য। এর মধ্যে ৩জন ক্রিকেটার! 

করোনায় আক্রান্ত ক্রিকেটাররা হলেন- শেলডন কট্রেল, রোস্টন চেজ ও কাইল মেয়ার্স। এর ফলে সোমবার করাচিতে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজে কেউই অংশ নিতে পারছেন না। এই সময়ে আইসোলেশনে থাকবেন সবাই।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের বিবৃতিতে জানানো হয়েছে, আক্রান্ত চারজনই করোনার সম্পূর্ণ ডোজের টিকা নিয়েছিলেন। তবে তাদের মাঝে বড় ধরনের কোনও উপসর্গ নেই। সবাই এখন ১০ দিনের আইসোলেশন পালন করবেন। তার পর যতক্ষণ না নতুন পরীক্ষায় নেগেটিভ আসবেন, ততক্ষণ তারা মূল দলের সঙ্গে যোগ দিতে পারবেন না।

অবশ্য করোনার কারণে সফর বাতিল করছে না সফরকারীরা। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাহী জনি গ্রেভস বলেছেন, ‘ওখানে নামার পর করা পরীক্ষায় চারজনের করোনা ধরা পড়েছে। বাকিরা করোনা নেগেটিভ থাকায় আমরা আত্মবিশ্বাসী এই সফর চালিয়ে যেতে পারবো। পাকিস্তানে নামার পর করা টেস্টে ও করাচিতে অবস্থানকালে দুটি পিসিআর টেস্টেই সবাই নেগেটিভ এসেছে।’

তিনজনের না থাকা ওয়েস্ট ইন্ডিজের জন্য বড় ধাক্কারই। এরই মধ্যে নিয়মিত অধিনায়ক কিয়েরন পোলার্ড ইনজুরিতে ছিটকে গেছেন। আন্দ্রে রাসেলও সফরসঙ্গী হননি, খেলছেন বিগ ব্যাশে।

সীমিত ওভারের সবগুলো সিরিজ অনুষ্ঠিত হবে করাচিতে। তাতে তিনটি টি-টোয়েন্টির সঙ্গে সমসংখ্যক ওয়ানডেও রয়েছে।    

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম