প্রথম ওয়ানডেতেও পাকিস্তানের হার

স্পোর্টস ডেস্ক
২৫ জানুয়ারি ২০১৬, ১৪:০৫আপডেট : ২৫ জানুয়ারি ২০১৬, ১৪:০৫

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দারুণ এক জয় দিয়েই শুরু করলেও টানা দুই ম্যাচ হেরে সিরিজ হেরেছিল পাকিস্তান। হারের ধারাবাহিকতা অব্যাহত রেখে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে হারের মুখ দেখেছে আজহার আলির দল। এদিন পাকিস্তানকে ৭০ রানে হারিয়েছে স্বাগতিক কিউইরা।  প্রথম ওয়ানডেতেও পাকিস্তানের হার
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আজহার। অধিনায়কের সিদ্ধান্ত যথার্থ প্রমাণ করতে এদিন শুরুতেই ঝড় তোলেন মোহাম্মদ ইরফান ও নিষেধাজ্ঞা কাটিয়ে দীর্ঘ পাঁচ বছর পর জাতীয় দলে ফেরা মোহাম্মদ আমির। ইরফানের বলে দলীয় ২৩ রানে সাজঘরে ফেরেন ওপেনার মার্টিন গাপটিল। দলীয় ২৫ রানে আমিরের বলে ক্যাচ তুলে প্যাভিলিয়নে ফিরেন আরেক ওপেনার টম ল্যাথাম (১১)। 

১৬তম ওভারে জোড়া আঘাত হানেন মিডিয়াম ফাস্ট বোলার আনোয়ার আলী। দলীয় ৭০ রানে তিনি আউট করেন কেন উইলিয়ামসন (১০) ও গ্রান্ট ইলিয়টকে (০)। দলীয় ৯৩ রানে আউট হন কোরে অ্যান্ডারসন (১০)। তাকে সাজঘরে ফেরান মোহাম্মদ আমির। দলীয় ৯৯ রানে ফের আঘাত হানেন আমির। এবার তার শিকার লুক র‌‌‌ঞ্চি (৫)। 

তবে এক প্রান্ত আগলে রাখেন হেনরি নিকোলস। তার ৮২ ও শেষ দিকে স্যান্টনারের ৪৮ ও ম্যাট হেনরির অপরাজিত ৪৮ রানে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮০ রানের লড়াকু পুজি সংগ্রহ করে কিউইরা। তিনটি করে উইকেট নিয়েছেন আমির ও আনোয়ার আলি। দুটি উইকেট নিয়েছেন মোহাম্মদ ইরফান। 

২৮১ রানের টার্গেটে খেলতে নেমে দলীয় ৩৩ ও ৩৭ রানের মাথায় আউট হন আজহার আলি (১৯) ও আহমেদ শেহজাদ (১৩)। দুই ওপেনারকে ফেরান গ্র্যান্ট ইলিয়ট। এরপর বাবর আজমকে নিয়ে ৮১ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামলান মোহাম্মদ হাফিজ। কিন্তু ৫৬ বলে ৪২ রানে হাফিজ ফিরে গেলে আবারও ধাক্কা খায় সফরকারীরা। শোয়েব মকসুদ ১০ রানে হাফিজকে অনুসরণ করলে বিপদ আরও বাড়ে।

সর্বোচ্চ ৬২ রান করে বিদায় নেন বাবর আজম। এছাড়া ৩০ রান করেছেন সরফরাজ আহমেদ। শেষ দিকে আর কোনও ব্যাটসম্যান দাঁড়াতে না পারলে ৪৬ ওভারে ২১০ রানে অল আউট হয় পাকিস্তান। স্বাগতিকদের হয়ে ট্রেন্ট বোল্ট ৪টি, গ্রান্ট ইলিয়ট ৩টি করে উইকেট নিয়েছেন। আর অ্যান্ডারসন-স্যান্টনার ও উইলিয়ামসনের দখলে গেছে ১টি করে উইকেট।

প্লেয়ার অব দ্যা ম্যাচ হয়েছেন হেনরি নিকোলস। এ জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল পাকিস্তান।

/এমআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম