বিপিএল-২০২২

লো স্কোরিং ম্যাচে রোমাঞ্চ ছড়িয়ে জিতলো কুমিল্লা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০২২, ১৬:২৯আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ১৬:৩৬

দলে সুপারস্টার না থাকলেও ‘সুপার’ ক্রিকেট উপহার দেবে সিলেট সানরাইজার্স- অধিনায়ক মোসাদ্দেক হোসেন ও কোচ মারভিন ডিলন এমন প্রত্যাশার কথাই শুনিয়েছিলেন। আজ (শনিবার) নিজেদের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে কিছুটা হলেও চমকে দিয়েছিল সিলেট। ব্যাটিংয়ে নিজেরা ব্যর্থ হলেও বোলিংয়ে কুমিল্লার শক্তিশালী ব্যাটিং লাইনআপকে গুঁড়িয়ে দেয় তারা। যদিও অল্প পুঁজি নিয়ে শেষ পর্যন্ত জিততে পারেনি সিলেট, তবে মাত্র ৯৬ রান করেও ঘাম ঝরিয়েছে কুমিল্লার। সহজ লক্ষ্যে খেলতে নেমে ৮ বল আগে ২ উইকেটের জয় পায় কুমিল্লা। 

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগে ব্যাট করে সিলেট ৯৬ রান সংগ্রহ করে। সহজ লক্ষ্যে খেলতে নেমে কুমিল্লাকে চেপে ধরেন সিলেটের বোলাররা। কুমিল্লার বড় তারকা ফাফ ডু প্লেসি কিছুই করতে পারেননি। তাসকিন আহমেদের বেশ কিছু বল ব্যাট-বলে সংযোগই করতে পারেননি প্রোটিয়া ব্যাটার। ৭ বলে ২ রান করে সোহাগ গাজীর শিকার হন তিনি। মুমিনুল হক ও ইমরুল কায়েস আগ্রাসী মুডে থাকলেও দুই অঙ্কের ঘরে পৌঁছেই বিদায় নেন। মুমিনুল ১৫ ও ইমরুল ১০ রান করেন। বোলিংয়ের পর ব্যাটিংয়েও ভালো করেছেন নাহিদুল ইসলাম। তার ১৬ বলে ১৬ রানের দায়িত্বশীল ইনিংসে জয়ের পথ তৈরি হয় কুমিল্লার। এছাড়া করিম জানাত খেলেন ১৩ বলে ১৮ রানের ইনিংস।

সিলেটের প্রত্যেক বোলারই দুর্দান্ত বোলিং করেছেন। অধিনায়ক মোসাদ্দেকের সবচেয়ে কৃপণ বোলিং। ৪ ওভারে ১০ রান খরচায় তার শিকার ২ উইকেট। তবে সবচেয়ে বেশি উইকেট শিকার করেছেন বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম। ৪ ওভারে ১৭ রান খরচ করে তার শিকার ৩ উইকেট। এছাড়া সোহাগ গাজী ২টি ও তাসকিন আহমেদ নেন একটি উইকেট।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা সিলেট শুরুটা করে হতাশাজনক। তৃতীয় ওভারের শেষ বলে দলীয় ৭ রানে ওপেনার এনামুল হকের বিদায়ে শুরু হয় একের পর এক উইকেট পতন। কুমিল্লার বোলিংয়ের সামনে সিলেট বড় জুটি গড়তে পারেনি। ফলে ১৯.১ ওভারে ৯৬ রানে থামতে হয় সিলেটকে। স্কোরবোর্ডের দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান আসে অতিরিক্ত খাত থেকে! দলের সর্বোচ্চ স্কোরার কলিন ইনগ্রাম। ২১ বলে ৩ চার ও ১ ছক্কায় ২০ রান করেন তিনি। রবি বোপারার ব্যাট থেকে আসে ১৭ রান।

কুমিল্লার বোলারদের মধ্যে মোস্তাফিজুর রহমান, নাহিদুল ইসলাম ও শহিদুল ইসলাম ২টি করে উইকেট নেন। এছাড়া তানভীর ইসলাম, মুমিনুল হক ও করিম জানাত একটি করে উইকেট নিয়েছেন। বোলিয়ে ২ উইকেটের পর ব্যাটিংয়ে ১৬ রান করে ম্যাচসেরার পুরস্কার জেতেন অফ স্পিনার নাহিদুল।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম