ভূমিকম্পের মাঝে চললো ম্যাচ, কেঁপে উঠলো ক্যামেরা (ভিডিও)

স্পোর্টস ডেস্ক
৩০ জানুয়ারি ২০২২, ১৪:২০আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ১৪:৪৩

ওয়েস্ট ইন্ডিজে চলছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। শনিবার প্লেট পর্বের একটি ম্যাচ চলাকালে ভূকম্পন অনুভূত হওয়ায় সেটি নিয়ে চলছে আলোচনা। মাঠে থাকা যুব ক্রিকেটারদের ওপর এর প্রভাব পড়েনি যদিও। তবে লাইভ চলাকালে সেটি ঠিকই ধরা পড়েছে ক্যামেরায়। ধারাভাষ্যকাররা মজার ছলে ভূমিকম্পের ধারাবিবরণী দিচ্ছিলেন। যা পরে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ত্রিনিদাদের কুইন্স পার্ক ওভালে মুখোমুখি হয়েছিল জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড। ভূমিকম্পের সময় আইরিশ বোলার ম্যাথিউ হাম্ফ্রি তখন ষষ্ঠ ওভারের পঞ্চম বল করছিলেন। ব্যাটিং প্রান্তে ছিলেন ব্রায়ান বেনেট। ওই মুহূর্তে ধরা পড়ে ক্ষিপ্রভাবে কেঁপে উঠছে ক্যামেরা। অবশ্য মাঠে এর বিন্দুমাত্র প্রভাব পড়েনি তখন। বেনেট স্বাভাবিকভাবেই ডিফেন্সিভ শট খেলেন মিডঅফ বরাবর।

তবে তাৎক্ষণিক সেই মুহূর্তটি সবাই বুঝতে পারে ধারাভাষ্যকারের ধারাবিবরণীতে। ক্যামেরা কেঁপে উঠার মুহূর্তে ধারাভাষ্যকার অ্যান্ড্রিউ লিওনার্ড বলে বসেন, ‘আমরা... আমার মনে হয় ভূমিকম্প হচ্ছে। আমাদের বক্সে। অবশ্যই আমরা ভূমিকম্পের সম্মুখীন হয়েছি (হাসি)। মনে হলো, শুধু একটি ট্রেন আমাদের পেছন দিয়ে যাচ্ছে না। কুইন্সপার্ক ওভালের পুরো মিডিয়া সেন্টার কেঁপে উঠেছে।’ অবশ্য এই ভূ-কম্পন সরাসরি সম্প্রচারেও কোনও বিঘ্ন সৃষ্টি করতে পারেনি।        

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম