বিপিএল-২০২২

মোসাদ্দেকের জায়গায় কেন সিলেটের অধিনায়ক বোপারা

রবিউল ইসলাম, সিলেট থেকে
০৭ ফেব্রুয়ারি ২০২২, ১৯:১৫আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১৯:১৫

দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে মোসাদ্দেক হোসেন। টি-টোয়েন্টি দলে ফিরতে বিপিএলে তার পাখির চোখ। কিন্তু সিলেট সানরাইজার্সের জার্সিতে ব্যাট-বলে সেভাবে আলো ছড়াতে পারছেন না। অধিনায়কত্বের দায়িত্বও ঠিকঠাক হচ্ছিল না তার। ৬ ম্যাচে মাত্র এক জয়ে পয়েন্ট টেবিলে সবার নিচে সিলেট। ব্যক্তিগত ও দলীয় পারফরম্যান্স তলানিতে ঠেকায় অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন তিনি।

ব্যক্তিগত পারফরম্যান্সে ফোকাস দিতেই মোসাদ্দেকের এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন দলটির টিম ম্যানেজার কাজী মাসুক আল বারী। বেশ আগে থেকেই নাকি বিয়ষটি নিয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলাপ করছিলেন মোসাদ্দেক। অবশেষ দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন তিনি। তার জায়গায় সিলেট নতুন অধিনায়ক করেছে রবি বোপারাকে।

এর আগে টিম ম্যানেজমেন্ট মোসাদ্দেককে বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হয়। অন্য কেউই নতুন করে দায়িত্ব নিতে চাচ্ছিলেন না। এমনকি রবি বোপারাও দায়িত্ব নিতে চাচ্ছিলেন না! সিলেট সানরাইজার্সের কোচ মারভেন ডিলন বোঝানোর পরই তিনি দায়িত্ব নেন। জানা গেছে, সিনিয়র ক্রিকেটার এনামুল হক বিজয়কেও দায়িত্ব দিতে চেয়েছিল সিলেট। কিন্তু এনামুল মাঝপথে দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেন।

সিলেট সানরাইজার্সের ম্যানেজার কাজী মাসুক বলেছেন, ‘মোসাদ্দেক নিজের পারফরম্যান্সে ফোকাস করতে অধিনায়কত্ব ছেড়েছে। এখানে অন্য কোনও কারণ নেই। তবে আমাদের ইচ্ছা ছিল মোসাদ্দেককে দিয়েই অধিনায়কত্ব করানোর। কিন্তু সে রাজি না হওয়াতে আমাদের রবি বোপারার ওপর ভরসা করতে হচ্ছে।’

/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম