মিরপুরে ঝড় তুলে সাকিব বললেন, ‘সময়টা উপভোগ করছি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০২২, ২৩:৩৮আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ২৩:৪১

বিপিএলে টানা ৫ ম্যাচেই দলকে জেতাতে ভূমিকা রেখেছেন সাকিব আল হাসান। ব্যাটিং-বোলিং মিলিয়ে অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচ সেরার পুরস্কারও পকেটে পুরেছেন। স্বীকৃত টি-টোয়েন্টিতে কারও টানা ৫ ম্যাচে ‘ম্যান অব দ্য ম্যাচ’ হওয়ার রেকর্ড নেই। একমাত্র ক্রিকেটার হিসেবে সাকিব এই অনন্য অর্জনটি করেছেন।

অবশ্য বোলিংটা ভালো হলেও ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা ছিল ফরচুন বরিশাল অধিনায়কের। চট্টগ্রাম পর্বে তাই একা একা প্রচুর কাজ করেছেন। যার ফল হাতে নাতেই পাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার। শুক্রবার তো মিরপুরের ২২ গজে ঝড়ই তুলেছেন। ২৯ বলে তার ৫১ রানের ইনিংসে ভর করেই ২৭ বল আগে লক্ষ্য ছুঁয়েছে বরিশাল।

ফর্মে থাকায় রান সংগ্রাহকের তালিকাতেও অবস্থান করছেন চার নম্বরে। ৯ ম্যাচে সংগ্রহ দাঁড়িয়েছে ২৭৬ রান। অন্য দিকে সমান সংখ্যক ম্যাচে ১৫ উইকেট নিয়ে বোলারদের তালিকাতেও তিন নম্বরে রয়েছেন। সবমিলিয়ে অলরাউন্ডস পারফরম্যান্সের দ্যুতিতে ভাস্বর সাকিব। ফলে ছন্দে থাকা দারুণ এই সময়টা উপভোগ করছেন বিশ্বসেরা অলরাউন্ডার। পুরস্কার বিতরণী মঞ্চে বলেছেন, ‘শেষ ৫ ম্যাচে ব্যাটিংটা খুব ভালো হচ্ছে। যেভাবে যাচ্ছে তা উপভোগ করছি। দুইটি ম্যাচ এখনও বাকি আছে। বোলিংটাও ভালোর কাছাকাছি। আমাকে নিশ্চিত করতে হবে যখন বোলিংয়ে আসবো, তখন যেন প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করতে পারি।’

এদিকে শনিবার কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে বসবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৫তম আসরের নিলাম। যাকে বলা হচ্ছে মেগা অকশন। আগের ৮ দলের সঙ্গে এবার আরও দুটি দল- গুজরাট টাইটান্স ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস যুক্ত হয়েছে। নিলামের তালিকাতে আছেন সাকিব আল হাসানও। যার ভিত্তিমূল্য ধরা হয়েছে দুই লাখ রুপি। বিপিএলে এমন পারফরম্যান্সের পর নিশ্চিত ভাবেই বড় দলগুলো তাকে পেতে চাইবে!

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম