আইপিএল নিলাম: সাকিবকে কেনার আগ্রহই দেখালো না কেউ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০২২, ১৪:২৯আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৪৫

আজ (শনিবার) কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে বসেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের নিলাম। ৭ দেশের ২২৮ ক্যাপড ও ৩৫৫ জন আনক্যাপড খেলোয়াড়ের মধ্য থেকে ১০ দল তাদের পছন্দের ক্রিকেটারদের বেছে নিচ্ছে। নিলামের তিন নম্বর সেট থেকে সাকিব আল হাসানকে কেউই কেনার আগ্রহ দেখায়নি।

এবারের নিলামে সাকিবের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। অনেক অপেক্ষার পর তিন নম্বর সেটে ডাক ওঠে সাকিবের। কিন্তু কোনও ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশি অলরাউন্ডারকে তিন নম্বর সেটের ডাকে আগ্রহ দেখায়নি।

২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন সাকিব। এরপর ২০১৮ ও ২০১৯ আইপিএলে খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। তিন বছর পর গত মৌসুমে পুরনো দল কলকাতায় ফেরেন বাঁহাতি অলরাউন্ডার।

অথচ চলমান বিপিএলটা দুর্দান্ত কাটছে সাকিবের। ৯ ম্যাচে ব্যাটিংয়ে তার রান ২৭৬। অন্য দিকে সমান সংখ্যক ম্যাচে ১৫ উইকেট নিয়ে দারুণ ছন্দে আছেন তিনি। সব মিলিয়ে অলরাউন্ডস পারফরম্যান্সের দ্যুতিতে ভাস্বর সাকিব। এমন অবস্থায় তার দল না পাওয়াটা হতাশার। তবে এখনও আশা শেষ হয়ে যায়নি। ফ্র্যাঞ্চাইজিরা আগ্রহ দেখালে আগামীকাল (রবিবার) দ্বিতীয় দিনে ফের নিলামে তোলা হবে তাকে।

সাকিব ছাড়াও মোস্তাফিজুর রহমান আছেন আইপিএলের নিলামে। গত মৌসুমে রাজস্থান রয়্যালসে খেলেছিলেন কাটার মাস্টার। তারও ভিত্তিমূল্য ২ কোটি রুপি। যদিও এখনও তাকে নিলামে তোলা হয়নি। এই দুইজন ছাড়াও বাংলাদেশ থেকে আরও তিন খেলোয়াড়ের নাম রয়েছে- তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও লিটন দাস। তিনজনেরই ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি।

বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ক্যাপিটালস, সানরাইজার্স হায়দরাবাদ, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পাঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালসের সঙ্গে নতুন দুই দল লখনউ সুপার জায়ান্টস ও গুজরাট টাইটানস কোমর বেঁধে নেমেছে পছন্দের ক্রিকেটার কিনতে।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম