আফগানিস্তান সিরিজ

বাংলাদেশের ওয়ানডে দলে দুই নতুন মুখ, বাদ নাঈম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৯:১০আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ২০:০৩

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দল দিয়ে প্রথমবার ৫০ ওভারের ক্রিকেটে সুযোগ পেয়েছেন এবাদত হোসেন ও মাহমুদুল হাসান জয়। তবে বাদ পড়েছেন নাঈম শেখ।

সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজের দল ছিল ১৭ জনের। এবার দলটি ১৫ জনের। আগের সিরিজের ওয়ানডে দল থেকে ছয়টি পরিবর্তন এনেছে নির্বাচকরা। বাদ পড়েছেন- নাঈম শেখ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান সোহান, তাইজুল ইসলাম ও রুবেল হোসেন।

এদিকে নিয়মিত টেস্ট খেলা এবাদত প্রথমবার ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন। সর্বশেষ নিউজিল্যান্ডে সফরে ঐতিহাসিক টেস্ট জয়ের নায়ক ছিলেন তিনি। এছাড়া যুব বিশ্বকাপজয়ী দলের টপ অর্ডার ব্যাটার জয়ের টেস্ট দিয়ে অভিষেক হয়েছিল নিউজিল্যান্ডে। সেখানে ভালো পারফরম্যান্সের পর বিপিএল দারুণ কাটিয়েছেন এই ওপেনার। ৯ ম্যাচে করেছেন ২০৭ রান।

এছাড়া তিন ক্রিকেটার ওয়ানডে দলে ফিরেছেন। তারা হচ্ছেন- নাসুম আহমেদ, ইয়াসির আলী ও নাজমুল হোসেন শান্ত। শান্তর ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকলেও এখনও ওয়ানডেতে অভিষেক হয়নি নাসুম ও ইয়াসিরের। ব্যাটিং-বোলিংয়ে নাসুম ও ইয়াসির ভালো সময় কাটালেও শান্তর সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। অনেকটা ‘কিছু না করেই’ ওয়ানডে দলে ফিরেছেন তিনি। বিকল্প ওপেনার হিসেবেই মূলত দলে রাখা হয়েছে তাকে।

দল নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলাপ হয়েছে। আমরা যে সিস্টেমে যাই, হেড কোচ, অধিনায়ক সবার সঙ্গে আলোচনা করেই স্কোয়াডটা রেডি করা হয়েছে। সবার সম্মতিক্রমেই স্কোয়াডটা দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ আমরা এই সিরিজে ভালো ক্রিকেটে খেলবো।’

আফগানিস্তানের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি আইসিসির ওয়ানডে সুপার লিগের অংশ। ২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলতে হলে এই লিগের পয়েন্ট তালিকার শীর্ষ আটে থাকতে হবে। এজন্য আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দুই দলের জন্যই অনেক গুরুত্বপূর্ণ।

ওয়ানডে সুপার লিগে ভালো অবস্থায় আছে দুদলই। ১২ ম্যাচে ৮ জয়ে ৮০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে বাংলাদেশ। অন্যদিকে আফগানিস্তানের ৬ ম্যাচে জয় ৬টিতেই। ৬০ পয়েন্ট নিয়ে আফগানরা তালিকার পঞ্চম স্থানে।

দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। পয়মন্ত ভেন্যুতে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩, ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। চট্টগ্রাম থেকে দুই দল টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসবে ঢাকায়। হোম অব ক্রিকেটে ৩ ও ৫ মার্চ হবে কুড়ি ওভারের ম্যাচ। ওয়ানডে ম্যাচ শুরু সকাল ১১টায়। আর টি-টোয়েন্টি বিকাল ৩টা থেকে।

ওয়ানডে স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলী, মাহমুদুল হাসান জয়।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম