আফগানিস্তানের জার্সি স্পন্সর সাকিবের প্রতিষ্ঠান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৫২আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ২৩:৩৩

সাকিব আল হাসান ক্রিকেটের পাশাপাশি বিভিন্ন ব্যবসায়ের সঙ্গে জড়িত। সম্প্রতি যুক্ত হয়েছেন ই-কমার্স প্রতিষ্ঠান মোনার্ক মার্টের সঙ্গে। সাকিব এই প্রতিষ্ঠানের একজন শেয়ার হোল্ডার। আগামীকাল (বুধবার) শুরু হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তানের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজে আফগানিস্তানের জার্সি স্পন্সর হয়েছে সাকিবের প্রতিষ্ঠান মোনার্ক মার্ট।

এর আগে বিপিএলে ফরচুন বরিশালের স্পন্সর হিসেবে ছিল মোনার্ক মার্ট। এবার আফগান জাতীয় ক্রিকেট দলের সঙ্গে যুক্ত হলো প্রতিষ্ঠানটি। পুরো সফরজুড়ে আফগানিস্তানের টিম স্পন্সরের ভূমিকায় থাকবে মোনার্ক মার্ট। আফগানদের জার্সিতে বাংলায় মোনার্ক মার্টের লোগো ব্যবহৃত হচ্ছে।

সাকিবের মালিকানায় গত ২২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে নতুন এই ই-কমার্স প্রতিষ্ঠানটি। মোনার্ক হোল্ডিংসের একটি অঙ্গ প্রতিষ্ঠান মোনার্ক মার্ট, যার চেয়ারম্যানের ভূমিকায় আছেন সাকিব নিজে।

ব্যবসা-বাণিজ্যে সাকিবের পথচলা শুরু হয় সাকিব’স ডাইন নামের রেস্টুরেন্ট চালুর মাধ্যমে, ২০১৫ সালে। এরপর একে একে নিজেকে জড়িয়েছেন স্বর্ণ আমদানি ও বিপণন, শেয়ারবাজার, বিদ্যুৎকেন্দ্র, প্রসাধনী, ট্রাভেল এজেন্সি, হোটেল, ইভেন্ট ম্যানেজমেন্ট, কাঁকড়া ও কুঁচের খামার, ব্যাংকিংসহ বিভিন্ন ক্ষেত্রে। এবার ই-কমার্স ব্যবসায়ের সঙ্গে যুক্ত হয়েছেন বাঁহাতি অলরাউন্ডার।

দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে ৩ মার্চ মাঠে গড়াবে প্রথম টি-টোয়েন্টি সিরিজ। হোম অব ক্রিকেটে ৫ মার্চ হবে কুড়ি ওভারের দ্বিতীয় ও শেষ ম্যাচ।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান