আক্ষেপের ম্যাচে সাকিবকে ছাড়ালেন মুশফিক

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৬:০৪আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৬:০৪

ওয়ানডেতে বাংলাদেশের শীর্ষ রান সংগ্রাহকের তালিকায় উঠা-নামা চলছে সাকিব-মুশফিকের। আজ সাকিব এগিয়ে তো কাল মুশফিক এগিয়ে- গত কয়েক বছর ধরে এভাবেই চলছে। শুক্রবার সাগরিকায় ৮৬ রানের ইনিংস খেলার পথে সাকিবকে ছাড়িয়ে বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এখন মুশফিক। যদিও ১৪ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার।

শুক্রবার আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে সাকিবের চেয়ে ৪৬ রান দূরে থেকে ইনিংস শুরু করেছিলেন মুশফিক। ৩৩তম ওভারের প্রথম বলে আজমতউল্লাহর বলটি ডিপ কভারে ঠেলে দিয়ে সিঙ্গেল নিতেই সাকিবকে ছাড়িয়ে যান মুশফিক। এদিন ম্যাচ শুরুর আগে তার রান ছিল ৬ হাজার ৫৮৪। সাকিবকে টপকাতে মুশফিকের করতে হতো ৪৭ রান। ৫২ বলে ৪৭ রান তুলেই এই মাইলফলকে পৌঁছেছেন উইকেট কিপার ব্যাটার।

এদিন শুরুটা ধীরস্থির ভাবে করলেও সময়ের সঙ্গে সঙ্গে খোলস ছেড়ে বেরিয়ে আসেন মুশফিক। তৃতীয় উইকেটে লিটনকে সঙ্গে নিয়ে রেকর্ড ২০২ রানের জুটি গড়েন তারা। তাদের রেকর্ড জুটিতেই আফগানিস্তানের বিপক্ষে ৩০৬ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। লিটন সেঞ্চুরি পেলেও মুশফিক আরও একবার সেঞ্চুরির কাছকাছি গিয়ে সেটি মিস করেছেন। ৮০ থেকে ৯৯ রানের মধ্যে এখন অব্দি ৮ বার আউট হয়েছেন তিনি। ক্যারিয়ারের ৪১তম হাফেসেঞ্চুরি পূর্ণ করা মুশফিক আউট হয়েছেন ৮৬ রানে। ৯৩ বলে ইনিংসটি সাজিয়েছেন ৯ চারের মারে।

শুক্রবার ৮৬ রান করে সাকিবকে ছাড়িয়ে মুশফিকের বর্তমান রান ৬ হাজার ৬৭০। শীর্ষে থাকা তামিমের বর্তমান সংগ্রহ ৭ হাজার ৬৮৬। ২২১ ম্যাচে ১৪ সেঞ্চুরি ও ৫১ হাফসেঞ্চুরিতে তামিম এই রান করেছেন। দুইয়ে থাকা মুশফিক ২২৯ ম্যাচে ৮ সেঞ্চুরি ও ৪১ হাফসেঞ্চুরিতে ৬ হাজার ৬৭০ রান করেছেন। তৃতীয় স্থানে থাকা সাকিবের সংগ্রহ ২১৭ ম্যাচে ৬ হাজার ৬৩০ রান। শীর্ষে তিনে থাকা ক্রিকেটারদের কাছাকাছি নেই আর কোনও ব্যাটার। চতুর্থ স্থানে থাকা মাহমুদউল্লাহর রান ২০২ ম্যাচে ৪ হাজার ৪৮২।

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম